কোনো খেয়ালের বশে গড়েছি দেয়াল,
বিশাল, তার একপাশের কার্ণিশে
নয়নতারা গাছে আড়ালে বসা এক নির্লিপ্ত বেড়াল,
অপেক্ষা করে ঝরে পড়া মানুষের;
(অপেক্ষা করে) হাসি কান্নার অবসানের।
অন্যপাশে, কার্ণিশে পা-ঝুলিয়ে বসা আমি
বাঁশি বাজিয়ে তুমি অন্য দৃশ্য, ইট কাঠ নয়,
কেবল ঘাস, নদী, পাখি, ফুল, বন;
আমার কান্নাগুলো যেন দেয়ালের ওপাশে ছিলো সারাক্ষণ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

