সরকারী সেবা নিয়ে ইতিপূর্বে একটি পোস্ট দিয়েছিলাম । পূর্বের অভিজ্ঞতা ছিল আমার অফিসিয়াল কাজ করতে যেয়ে। কিন্তু একেবারেই ভুক্তভুগি হয়ে সরকারী সেবা পাওয়ার জন্য সরাসরি হাজির হয়ে সেবা না পাওয়ার তিক্ততা একেবারেই হতাশাজনক। কিছুদিন পূর্বে আমার একটি দামি মোবাইল মিরপুর-১ সনি হলের সামনে থেকে আয়াত পরিবহনে উঠার সময় নিয়ে নেয়। ঘটনাটি ১-২ মিনিটের মধ্যে ঘটে । সাথে সাথে বাস এর সকল যাত্রীদের সহায়তা চেয়েও কোন ফায়দা হয় নি। যদিও সিনেমা হলের সামনে সব সময় পুলিশ থাকে। বাসে উঠার সময়ও খুব বেশি ভিড় ছিল না। যাইহোক কোন কিছু করতে না পেরে সাথে সাথে পুলিশ এর শরণাপন্ন হয়। যথারীতি পুলিশ জিডি করতে বলেন। আমিও তাই করেছি অথছ মিরপুর মডেল থানা হওয়া সত্ত্বেও সেবার লেসমাত্র পাইনি।ডিউটি অফিসার একজনকে এসাইন করে ওনার নাম্বার দিয়ে দিলেন। যোগাযোগ করলাম অই ভদ্র অফিসার এর সাথে। কিন্তু শুরুতেই টিপস চাইলেন বললেন এর জন্য করচাপাতি লাগবে। আমি দিয়েছি এই জন্য যে মোবাইল ফোনটি কিস্তিতে কিনেছিলাম মাত্র ২২দিন ব্যাবহার করেছিলাম। ভেবেছিলাম হয়তো আমাকে ফোনটি উদ্ধার করে দিবেন। এইটা সম্ভব ছিল কারণ যেখানে বাস থামে তার পাসেই ছিছি ক্যামেরা চালু থাকে।আমি অফিসার কে অই ক্লিপ সংগ্রহ করতে অনুরুধ করেছিলাম। তা আর হয়নি। কিছু দিন পর পর আমাকে ফোন দিয়ে খোঁজখবর নিতে বলেছিলেন। আমিও তাই করেছিলাম। কিন্তু একদিন হটাত বলে বসলেন মজার একটি জুকস আর তা হল " আপনার মোবাইল ফোনটি ভারতে পাচার হয়ে গেছে" কি আর করা এই ডায়ালগ শুনে আমি বিস্মিত হলাম না। ভাবলাম ভারতে কতকিছু এই দেশের পাচার হয়ে যাচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো বলাবলি করে থাকেন পুলিশ তো ফেরেশতা না তারা না হয় একটু বলেই ফেলল। কিন্তু মনে রাখার মত বিষয় যে ৬মাস ব্যাংক এর কিস্তি শুধ করেছি আর ডায়ালগটি যা সারা জীবন মনে থাকবে।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


