somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়

১৪ ই মে, ২০২২ দুপুর ১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেউ পাশে নেই তবুও সমস্ত আয়োজন চলছে
নন্দনকলার বাঁশিওয়ালারা একাই বাজিয়ে যাচ্ছে
আধারের প্রচ্ছদে আলোর কল্পযাত্রা শুরু হয়ে গেছে
দুরের উষ্ণ আলিংগন আমাকে জানান দিচ্ছে যুদ্ধ নয় এখন শুধু ভালোসার সময়।

আমি জগতের শ্রেষ্ঠ প্রেম পূজারী
কোন মানুষের চোখের জল সহ্য করা আমার পক্ষে অসম্ভব
ভালোবাসার বাজারে মজুদদারী সমস্ত আনবিক শয়তানের বুকের মধ্যে ঘৃণার ড্রোণ ছুড়বো
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

আমি প্রেমহীন প্রতিটি শব্দের বিরুদ্ধে দ্রোহের মিশাইল দাগাবো
হাতে হাতে ভালোবাসার গোলাপ ধরিয়ে দিতে প্রয়োজনে রাস্তার মোড়ে মোড়ে সশস্ত্র চোকি বসাবো।
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

একখানা প্রেমপত্রের জন্যে
আজীবন পুড়েছি
তবু থেমে যাই নি
এমনকি মৃত্যুর পাতানো মঞ্চকেও ভয় করিনি,
কলমের ডোগায় বিষ নয় ভালোবাসার পদ্ম ফোটাতে চাই,
হ্নদয়ে বারুদের গন্ধ নয় ভালোবাসার সুষমা ছড়াতে চাই
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

ভালোবাসা না পেলে ;
ইতিহাসকে ছাই করে দেবো
অতীতের বুকে কলংকের কামড় বসাবো
ভবিষ্যতের চাকাকে করবো আজরাইলের মুখোমুখি,
ভালোবাসার অভাবে কলমের এক খোঁচাতেই সভ্যতাকে করে দেবো হুলুস্থুল
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়।

দুষ্কৃতি চায় বোবা আড়াল
সমাজ চায় মুখশ্রী
কুকুর চায় ঘিয়ে ভাজা হাড্ডি
আমি শুধু ভালোবাসা চাই
যুদ্ধ নয় এখন শুধু ভালোবাসার সময়…
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২২ দুপুর ১:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×