★★★ অভিলাষ ★★★
ঢিল ছুঁড়ে ভাঙ্গতে চায় এ মন-
দানবের মত চেয়ে থাকা উঁচু নিচু অট্টালিকার কাঁচ ।
যে বৃক্ষ একটু যতনের দায়ে,
শুকিয়ে কাঠ হয়ে গেছে তা-
বহ্নি শিখায় আঙ্গার করতে চায়,উদ্ভান্ত এ মন ।
যে চাঁদ উঠবে বলেও উঠেনি,
যে চাঁদের আলো তোমার কায়ায়,
আর আমার কায়া, ঘোর আমাবস্যার আঁধার ।
সত্যি বলছি, সে চাঁদকে ইচ্ছে হয়-
সে চাঁদকে ইচ্ছে হয় যেন- ছুঁড়ে ফেলি,
ধরিত্রী থেকে দূরে কোন অচেনা গ্রহে-
যেখানে চাঁদের আলোয় কেউ অভিভূত নয় ।
মাঝে মাঝে আত্মঘাতী হতে ইচ্ছে হয়,
এমন কোন উপায়ে বিদায় নিতে,
সত্যি বলছি, বিদায় নিতে ইচ্ছে হয়,
যে বিদায় কারো কাম্য নয়,যা অভূতপূর্ব ।
মাঝে মাঝে পিপাসা লাগে,
বড্ড পিপাসা লাগে,তখন সাগরে যেতে ইচ্ছে হয় ।
তোমার খুব প্রিয় সাগরের-
সব নোনা জল,এক চুমুকে পান করে,
তোমার প্রিয় সাগরকে করতে ইচ্ছে হয়-মরুভূমি ।
আমার এ কল্পজগতের স্বল্প কল্পনাগুলো,
কখনও তোমাকে বলি না ।
কিন্তু, এগুলো সব জীবিত হয়ে ভেসে উঠে-
যখন তুমি দ্বিধাহীন চিত্তে,
চোখে চোখ রেখে বল-
তোমায় ভালোবাসি না ।
( মাতাল কবি )
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।