স্পর্শ . . .
যখন তুমি আমার খুব কাছে এসে দাঁড়াও
একটা শীতল স্রোত আমার শরীর বেঁয়ে নামে
আর বুকের ঠিক মাঝখানে গর্জে উঠে
মহাসাগরের কোন এক উত্তরঙ্গ ঢেউ ।
যখন তুমি আমার আরও কাছে আসো
তোমার উষ্ণ নিঃশ্বাস পড়ে আমার ঘাড়ে,
তোমার প্রতিটি নিরাকুল নিশ্বাস, আমি অনুভব করি;
প্রতিটি নিঃশ্বাসে আমি বিশ্বাসের পর্বত খুঁজে পাই ।
যখন তুমি আমাকে ছুঁয়ে দাও
পরিশুদ্ধ হয়ে পবিত্রতার আস্তরনে ডুবে যায়
আমার অন্তরিন্দ্রিয় আর আমি বিহ্বল ;
তোমার আরও ছোঁয়া পাওয়ার বাসনায় ।
হাত বাড়িয়ে ধরি তোমার হাত,
ঠোঁট বাড়াতেই কেটে যায় রাত ।
তাই,এই চঞ্চলিত রাতকে আমি হাতের বাঁধনে,
বেঁধে রাখি, যেমন তুমি বাঁধ আমায় - প্রেমের বাঁধনে ।
পৃথিবী যেমন তার অক্ষরেখায় ঘুরপাক খাচ্ছে,
আমিও তোমার প্রেম এ তেমনি,
শুধু একটু অদ্ভুত স্পর্শে তুমি আমাকে-
পৃথিবী হতে দাও না , আমি নিবারিত ।
যখন তুমি আমার খুব কাছাকাছি দাঁড়াও
এই পৃথিবীকেই স্বর্গ মনে হয় মনের অজান্তে ।
তোমার হাতের স্পর্শে আমার হৃদয়ে জাগে ঢেউ ,
মনে হয় যদি এ ধরায় তুমি হতে অসূর্যস্পশ্যা-
তবে হয়ত, আমি হতাম হিমালয়ের চুঁড়ার কোন নিশ্চল পাথর ।
তোমার ভালোবাসার স্পর্শনে আমার এ দেহের অংশগুলো
হয়ে যায় পৃথক থেকে পৃথকতর ।
স্বতন্ত্র ভাবে প্রানের পরশে পুলকিত হয়,
আর তোমার প্রতিটি স্পর্শকে অসীমের আরশে-
আমাকে করে তোলে এক স্পর্শকাতর প্রেমিক ।
( মাতাল কবি )
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।