কবি ...
কল্পান্ত হৃদয়ের অভিলাষে, নির্বেদ প্রণয়ের কবিতায়
তৃষ্ণার্ত প্রেমিকের তদাত্ন্য হৃদয় ছিঁড়ে ছিঁড়ে খাবে ।
তোমার অশ্রুধারাকে শ্রান্ত কবি গড়ে দিবে
শীতল বিধুর উন্মাদ পানির ফোয়ারা ।
তোমার হাঁসিকে প্লাবন করে সব লুফে নিবে
যেমন লুট তরাজে লিপ্ত মাতাল জলোচ্ছ্বাস ।
তাই, কবির খুব কাছে এসো না , কবি তোমাকে
পূর্ণিমার সুধা দেখাবার ছলে, তোমার নয়ন তারায়
এঁকে দিবে নির্মক্ষিক গ্রহের কোন অচেনা জ্যোৎস্না ।
বেহালার করুণ সূরকে হৃদয়ের গহীনে গর্ত করে
বসিয়ে দিবে , হাহাকার ধ্বনিতে বেজে উঠবে
কবি থাকুক আর না থাকুক – বাজবে ।
কবি তোমাকে আলো দিবে , যে আলোতে আগুন
কবি তোমাকে ছায়া দিবে , যে ছায়ায় অচেনা কুহক ।
ডাহুকের মতো তাকিয়ে থেকে তোমার দৃষ্টিকে
নিলয় করে , চোখের দুই মণিকে কিনে নেবে সস্তায় ।
কবি তার সস্মিত অবয়বে তোমাকে ভাবিয়ে তুলবে ,
হয়ত, হারিয়ে যাবে গহীন অশোক কাননে –
দেখবে আলো ছায়ার সঙ্গমে কবির আলোহিত মুখ ।
কখনও তোমাকে দেখেও শুভ্র মেঘের মতো নির্নিমিখ নয়নে
পাশ কেটে কবি হেঁটে যাবে, ডাকলেও শুনবে না ,
হাত ধরলে প্রব্রাজিত নয়নে দেখবে তোমায় ।
কখনও বলবে না ভালোবাসি , তবু তোমাকে নিয়েই
লিখে যাবে কবির সব অমর কীর্তি, প্রেমের কবিতা ।
তাই, কবির খুব কাছে এসো না , হয়তো-
কবিরা পৃথিবীর অতিথি আর
ভিন্ন গ্রহের মানুষ ।
( মাতাল কবি )
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।