somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মায়াস্পর্শ
মানুষের মাঝে মিশে থাকতে চাই, তবে কিভাবে শুরু করব তা ভাবতেই অনেক সময় পেরিয়ে যায়। তাই, গান কবিতা এগুলোর আশ্রয় নিয়ে চলি নিজেকে আড়াল করে।

ধোয়া (সিজন-১)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত সাড়ে তিনটা। চৌরাস্তার মোর।
মুষলধারে বৃস্টি হচ্ছে। কয়েকটা কুকুর রাস্তার এপার থেকে ওপারে যেয়ে আবার ফিরে এলো। মাঝে মাঝেই ভুগ ভুগ করে উঠছে, হয়তো কোনো কারণ আছে , অকারণেও করতে পারে। দোকানপাট সব বন্ধ। মোড়ের শেষ মাথায় একটা ছোট ঝুপড়ির মতো টং দোকান খোলা আছে। দোকানদার ওটার ভেতরেই থাকে, তাই হয়তো এখনো লাইট জ্বলছে সেখানে।

মাথার ওপর ছাতি নেই, একটা আধা পরিষ্কার লম্বা পলিথিন মাথায় গায়ে দিয়ে এক যুবক রাস্তার মাঝখান দিয়ে টিপ্ টিপ্ পায়ে দৌড়ানোর মতো করে টং দোকানের দিকে যাচ্ছে। মুখ পলিথিন দিয়ে ঢাকা থাকায় চেহারা চেনা যাচ্ছে না। মাঝারি গড়ন ,পাঁচ ফিট ৮ ইঞ্চি হবে হয়তো। ল্যাম্পপোস্টের আলোতে তার ছায়া প্রেডাটরের মতো দেখাচ্ছে। যুবকটি দোকানের সামনে পৌঁছানোর ২ মিনিট পরেই হলো পুরো জায়গাটা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলো, হঠাৎ একটা চাপা গোঙানির শব্দ তারপর জোরে মা বলে একটা চিৎকার। কি হয়ে গেলো বোঝার কোনো উপায় নেই।

অনেক লোকজনের ভিড় , সকাল হয়ে গেছে। পুলিশের হলুদ রঙের প্লাসটিকের ফিতা দিয়ে একটা নির্দিষ্ট পরিমান জায়গা ঘিরে দেওয়া। নিথর দেহ পরে আছে একপাশে, অন্যদিকে মাথা আর দুই হাত পাশের ড্রেইন এর ভেতর পরে আছে। রাতের বৃষ্টিতে লাশের রক্তগুলো ধুয়ে রাস্তার নিচু জায়গায় জমা হয়ে আছে। এতক্ষনে সেসব রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে । সবার হাতে মোবাইল, চেষ্টা করছে ছবি তুলতে। দায়িত্বপ্রাপ্ত অফিসার হাতে কালো ওয়াকিটকি নিয়ে এদিক সেদিক থেকে লাশ দেখছেন বিভিন্ন ভঙ্গিমায়। সাথের কনস্টেবলরাও কিছু বুঝে ওঠার চেষ্টা করছে। সাংবাদিকরা এসে ভিড় করছে লাশের কাছাকাছি , বারবার পুলিশ কর্মকর্তার কাছে জানতে চাচ্ছে অনেক প্রশ্নের উত্তর।অফিসার একটু বিরক্ত হয়েই বার বার বলছেন, এখনই কিছু বলা যাবে না। লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে আপাতত। সাংবাদিকরা তখন স্থানীয় কিছু মানুষদের সাথে কথা বলে জানার চেষ্টা করছে ঘটনার রহস্য।

ঝুপড়ির টং দোকান বন্ধ। দোকানদার মিন্টু মিয়া ওসি স্যারের পা ধরে বার বার বলছে '' আমি ঘুমাইতাছিলাম ছার, কিচু দেহিনাই ''। বারবার একই কথা বলে যাচ্ছিলো সে। পাতলা গড়নের মানুষ মিন্টু মিয়া, লম্বায় ৫ ফিট ৫ ইঞ্চি হবে। গরিব মানুষ , সহজসরল গড়নের , চোখে সুরমা লাগিয়ে রাখে সব সময়। চোখের পানিতে সুরমা গুলো ধুয়ে আজ মিন্টু মিয়াকেও বিভত্স ভয়ঙ্কর দেখাচ্ছে খানিক টা। বেশি দেরি না করে লাশের বডি, মাথা আর হাত দুটো একত্রিত করে সাদা লাশকভারে ভরে ভ্যান এ তোলা হলো মর্গে পাঠানোর জন্য।

চলবে
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×