somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতীত অগোচর

১৫ ই এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেই আগের মতোই আছ,
শাড়ির কুচি আজও ঠিক মতো বুনতে শেখনি,
খোঁপা থেকে কয়েক গোছা চুল এখনও এদিক সেদিক বেরিয়ে থাকে,
বাতাসে উড়ে,খুব ভালো লাগে।
এত বছর পর তোমাকে পেছন থেকে দেখেই বুঝেছি,
সেই আগের মতোই আছ।
রাস্তা পার হতে খুব বেখেয়ালি হয়ে যাও,
আইসক্রিম,ফুচকা,চটপটি
এগুলো খাওয়ার সময় তুমি বেশ অন্যরকম থাক,
ঠিক ছোট বাচ্চাদের মতো কর।
এই যে সেদিন বৈশাখি মেলাতেও তুমি একই কাণ্ড করলে ,
তোমার দুই ঠোঁট আইসক্রিম দিয়ে হিজিবিজি হয়ে আছে।
সেই আগের মতোই আছ,
নাগরদোলায় উঠে কি যে চিৎকার দিলে ,
আমি সেই দশ বছর আগের তোমাকেই দেখলাম মনে হল,
চুড়ির দোকানে যখন বিভিন্ন রঙের চুড়িগুলো নিয়ে হাতে পড়ছিলে,
আমি অপেক্ষা করছিলাম, কখন সবুজ চুড়িটা নিয়ে
দোকানিকে বলবে যে এটাই তোমার পছন্দ হয়েছে,
শেষমেশ তাই করলে।
সেই আগের মতোই আছ,
ভীরু দুটি চোখ নিয়ে আমাকে খুঁজেছিলে ভিড়ের ভেতর
ঠিক যেমনটি আগে খুঁজতে, তোমার মায়ের সাথে লেপ্টে থাকা তুমি
ভিড়ের মধ্যে কোনো এক কোনে দাঁড়িয়ে থাকা আমাকে দেখে
খুব সাবধানতায় হাসতে,আমি বুঝে নিতাম আমায় দেখেছ,
তখন পুরো বৈশাখ আমাকে সুখ এনে দিতো।
সেদিনও ঠিক তাই হল ,
সব ঠিক ছিল,
আইসক্রিম,ফুচকা,চুড়ির দোকানের চুড়ি,নাগরদোলা
ওরা সবাই ছিল,মঞ্চে বৈশাখের গান গাইছিল সুরেলা কণ্ঠে,
তুমিও ছিলে,আমিও ছিলাম
শুধু অগোচরে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৩৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×