somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

''সরকারি সাহেব'' (লেখাটি সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সারা রাত পার হয়ে গেলো রফিকুল পড়ার টেবিল থেকে উঠলো না। ওই যে এক ধ্যানে চেয়ারে বসে মাথা নিচু করে পড়ছে তো পড়ছেই। রফিকুল ভালো ছেলে। বাবা মায়ের বড় ছেলে। সদ্য মাস্টার্স শেষ করেছে। পরবর্তী টার্গেট একটা ভালো সরকারি পেয়ে বাকি জীবন সাচ্ছন্দে কাটিয়ে দেওয়া। টুকটুকে সুন্দরী একটা বৌ ঘরে এনে সংসার করা। সুন্দর প্ল্যান।
রফিকুলের রুমমেট প্রণয়। জীবন নিয়ে অতটা সিরিয়াস নয়। সারাদিন পড়াশুনা বাদ দিয়ে এক ল্যাপটপ আছে তার মধ্যেই ঘুতাঘুতি। এই যে রফিকুল এতো বুঝায় যে বই পড়, প্রকৃত জ্ঞান মানুষ বই থেকেই পায়। প্রণয় হাসে, আর বলে সবার পছন্দ অপছন্দ এক নয়।
-রফিক ভাই কি পড় আজকে ?
-আজকে বিভিন্ন দেশের আন্তর্জাতিক মুদ্রার নাম গুলো একটু ঝালাই দিয়ে নিচ্ছি রে প্রণয় ,
-তাই নাকি ? তো বলতো হরিদাশপুরের মুদ্রার নাম কি ?
-তুই কি আমার সাথে মজা নিস ? (একটু তাচ্ছিল্লের সাথে)
-তুমি যদি মজা নিতে পারো, তো আমি আবার কি দোষ করলাম ?
-আমি তোর সাথে কোনো মজাই নেই নি, বরং তোকে সবসময় পড়াশুনার প্রতি মনোযোগী হতে বলি।।
-আচ্ছা রফিক ভাই বলতো এই যুগে এসে তুমি মুদ্রার নাম মুখস্থ করে সেইটা কোন জায়গায় ব্যবহারিক ভাবে কাজে লাগাতে পারবে ?
- আমার লাগবে সরকারি চাকরি তাই পড়তেছি।
- আচ্ছা পড়ো, আমি যাই।
প্রণয় যেতে নিয়ে আবার ঘুরে এলো। পরনের লুঙ্গির গিট ভালোভাবে বেঁধে নিয়ে বললো,
- আচ্ছা রফিক ভাই তুমি জানো ডাটা সাইন্স, অটোমেশন, রোবোটিক্স, ইনফরমেশন কালেকশন সিস্টেম এগুলো কি ?
- আপাতত চাকরির পরীক্ষায় ভালো করার জন্য এসবের দরকার নাই।
-একবার চাকরি হলে পরে সরকারিভাবে এসবের ওপর ট্রেনিং করায়, তখন বিদেশটাও ঘুরে আসা যাবে ট্রেনিংও করা হবে।
- হুম তাও অবশ্য ঠিকই বলছো।
- সবগুলো দেশের নাম আর তাদের রাজধানী,মুদ্রার নাম মুখস্থ করে এসে তারপর আমার সাথে আজাইরা পেঁচাল পারিস এখন পড়তে দে ভাই।
-আচ্ছা পড়ো।

বছর খানেক পরে রফিকের একটা সরকারি চাকরি হয়েছে । আর প্রণয় এখনো সেই ল্যাপটপে ঘুতাঘুতি করে। এখন রফিক কে সবাই ''রফিক সাহেব '' বলে ডাকে কিন্তু রফিক জানেনা কম্পিউটার এ Ctr+D চাপলে কি হয়। রফিক এটাও জানে না প্রণয় বিদেশে একটা সফটওয়্যার কোম্পানিতে প্রোগামার হিসেবে জয়েন করার অফার পেয়েছে।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×