হায় কারবারা! হায় হোসেন! শাহাদাতের অমিও বেলা
তোমার জীবনের বিনিময়ে রচিত হলো- 'ইতিহাস রক্তাক্ত কারবালা'।
ফোরাতের তীরে অবরোধ, পানির তরে পরিজন শিবীরে হাহাকার
কভু যায় না খন্ডন, ভাগ্যের লিখন মহান বিধাতার।
আকাশের ফেরেশতারা দেখছিল নবী বংশ নিধণের খেলা
তোমার অন্তিম সময়ের কথা স্মরন এলে বুকে ধরে জ্বালা
কান্নার মাতম উঠেছিল দ্যুলোকে -ভূলোকে, তবু নিষ্ঠুর
এজিদের পাষান হৃদয় করেনিকো এতটুকু সবুর,
হায় কারবারা! হায় বেদনার ইতহিাস ! ভুলেনা মুসলিম
মানুষের ঘৃনা আর অভিশাপে টিকে থাকে না জালিম।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




