
নারকেলের চিরলপাতা গলে, জ্যোস্না চুইয়ে পড়ে
ইলিশ মাছের ঝোলের মতো, আমাদের পৃথিবীতে;
আরো ঢ়েড় আগে, মানুষী এক ভালোবেসে
হাত ধরেছিল প্রেমিকের এমনই অপার্থিব রাতে
তবুও বেচে থাকার আকাঙ্খা থেকে গিয়েছিল
মরন খেলায় নিঃষ্পলক চোখে,
তখন পৃথিবী ভরে কেবল হলুদ সর্ষে ফুল
আর মধুকরের গুঞ্জন।
নীল ঢেউ নীড়ে, দক্ষিনা বাতায়ন খুলে ফাহিমা প্রধান
শীড়িষের ছায়ায় বসে নক্ষত্রের মত হৃদয় নিয়ে
দেখছিল প্রেম আর প্রেমাংশুর ছলনাময় বিশ্বসংসার।
নিয়মের অধীনে মানুষেরা হারাবে মৃত্যুর গহ্বরে
অতীত ঝলসে উঠে হৃদয়ে-আকাঙ্খা রক্তাক্ষরে
নারী না হয়ে যদি হতাম বহতা নদী
জনপদে বয়ে যেতাম মনের কথা কইতাম নিরবধি।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



