কারে দেখামু মনের দুঃখ
ক্যামনে দেখামু বুকের ভিত্তে আগুন
ভালবাইসা যারে নিয়ে ঘর বানলাম
সেই মানুষ ক্যামনে পর হইয়া যায়?
আহারে! বিয়ার আগে
আমারে দেহনের লাইগা-
সইত সে লেবু বেনের কাঁটার ঘা
রক্তাক্ত করত তার দুইটা পা।
এহন পাশ ফিরা শোয়
বুঝিনা কি এমন ভাবে
কাছে থাইকাও হেয় আমার কাছে নাই
এই দুঃখে মনে লয় বনবাসে যাই।
ভালবাসা এমন তয়!
একবার পাইলে সব পানসে মনে হয়
মনে করে প্রেম বুঝি মাটির তুচ্ছ ঢেলা
কত আর ভাল্লাগে এই ইন্দুর-বিলাইয়ের পলাপলি খেলা।
আমি আগের মত তারে চাই
আমারে ছাড়া যে অন্য কিছু ভাবে নাই
অবহেলায় পইরা থাকে সোনার সংসার
এমন কইরা কেম্নে হইব জীবন পার।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৮ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




