
গতকাল মানে ঈদের বিকালে কয়েকজন কিশোর কথা বলছিল। আমি বারান্দা থেকে তাদের কথা শুনছি। তারা বলাবলি করছে-আজ আর্জেন্টিনা ভাল খেলবে। একজন বলে উঠলো-ভালো। এমন ভালই খেলবে-চারে চারে আস্ট, আর্জেন্টিনা ব্রাস্ট। আর অমনি শুরু হলো তর্ক যুদ্ধ।
আইসল্যান্ড এবার বিশ্বকাপে নবাগত একটি দল। আর আর্জেন্টিনা ফেবারিট। কিন্তু খেলা দেখে মনে হলো আর্জেন্টিনা এবার মনে হয় বেশি দূর যেতে পারবেনা। এহেন আইসল্যান্ডের সাথেই তাদের এ অবস্থা। খেলা নিজেদের নিয়ন্ত্রনে নিয়েও আইসল্যাোন্ডর শক্ত ডিফেন্স ভেদ করে একবারই বল জালে জড়াতে পেরেেছে। তো আইসল্যান্ডও কম যায়না। গোল শোধ করে সমানে সমান।
ম্যাচ ড্র ড্র হলেও আইসল্যান্ডরই জয় হয়েছে। অত্যন্ত আইসল্যান্ড এর ভাব সাব দেখে তাই মনে হয়। আমি ব্রাজিল ভক্ত হলেও মাছির থুক্কু মেসির জন্য দারুন কিছু আশা করেছিলাম। কারণ তার ভক্তদের দাবী সে নাকি বর্তমান পৃথিবী নামক গ্রহে সবচেয়ে ভাল খেলোয়ার।
মাছি এবার যদি না পরে আর কখনো পারবেনা বিশ্বকাপ জয় করতে।
সত্যি তার জন্য বড় দু:খ হয়।
ছবি : নেট থেকে নেওয়া।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৮ ভোর ৬:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



