
গত রাতে গত বিশ্বকাপের শিরোপাধারী জার্মানী হেরে গেছে মেক্সিকোর কাছে। এবার বিশ্বকাপের প্রথম অঘটন এটি। আর অঘটনের এই রাতে ব্রাজিল করেছে সুইসদের সাথে ড্র।
খেলার প্রথমার্ধে ব্রাজিল গোল করে যেন নির্বার হয়ে গেছে । তারা রিলাক্সে খেলেছে। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল মনে করা বোকামী ছাড়া আর কিছু নয়। সুইসরাও ভাল খেলেছে।
দ্বিতীয়ার্ধে ব্রাজিল যেভাবে আক্রমনাত্মক ও ছন্দময় খেলা দেখিয়েছে তাতে আমরা আশাবাদী। প্রথমার্ধে যদি এভাবে খেলা হত তবে সুইসরা পাত্তাই পেতনা। অত্যন্ত আরেকটা গোল করা খুবই প্রয়োজন ছিল। এদিকে সুইসদের একটাই মন্ত্র-যে করে হোক নেইমার ঠেকাও।
মাঠে দেখা গেছে নেইমারের কাছে বল গেলেই তাকে বাজে ভাবে টেকেল দেওয়া হয়েছে। তাকে টেনে ধরে, ধাক্কা মেরে, ল্যাং মেরে বল কেড়ে নিয়েছে সুইসরা। ম্যাচ ড্র হওয়ার ওদের মন্ত্র সঠিক হয়েছে-নেইমার ঠেকাও, গোল বাচাও।
ব্রাজিল এগিয়ে যাবে। ব্রাজিল ভাল করবে। আরও সুন্দর খেলা উপহার দিবে, জয়তু ব্রাজিল।
ছবি : নেট থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



