somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি নামল বৃষ্টি আর ভাবছি শায়মা আপুর শেখা নজরুল সঙ্গীত

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :







কাজ শেষ করে লাঞ্চ করলাম। লগইন করা সামুতে ক্লিক করলাম। এরই মধ্যে বৈশাখের আকাশে কালো মেঘ। হুট করে বৃষ্টি নামলো। অফিসে আমার রুমের জানালার পর্দাটা সরিয়ে দিয়ে বৃষ্টি উপভোগ করছি। দুটি ছবিও তুলে ফেললাম।


নাগরীক জীবনে বৃষ্টি উপভোগের সময় খুবই কম আমাদের। কিছুক্ষণ দাড়িয়ে থাকলাম সব কাজ ফেলে, সব ভুলে। মনে উদয় হলো বিগত দিনের কত স্মৃতি, কত কথা, কত গান, কত হাসি.........................।

বৃষ্টির আওয়াজ শুনে শুনে কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছি অদ্ভুত এক অনুভূতি। আসলে আজকে ব্লগে কিছু লেখার ইচ্ছে ছিলনা। শায়মাপুকে তার গানের টিচারের শেখানো ২য় গানটা নিয়েই ভাবছিলাম কাজের ফাকে ফাকে।

আসে রজনী সন্ধ্যামণির প্রদীপ জ্বলে- নজরুল সঙ্গীত।


আসে রজনী, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে
ছায়া-আঁচল-ঢাকা কানন-তলে।।
তিমির দু’ কূল দুলে গগনে, গোধূলি-ধূসর সাঁঝ-পবনে
তারার মানিক অলকে ঝলে।।
পূজা আরতি লয়ে চাঁদের থালায়
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।
ললাটের টিপ্ জ্বলে সন্ধ্যা-তারা
গিরি-দরি বনে ফেরে আপন-হারা
থামে ধীরে ধীরে বিরহীর নয়ন-জলে।।


গানটার অর্থ আপনাদের কার কাছে কেমন জানিনা, আমার কাছে এরকম মনে হলো-

সন্ধ্যামণির ফুলের প্রদীপ জ্বলে রাত আসে
ছায়ার আঁচলে জড়ানো বাগানে
অন্ধকার জুড়ে আছে আকাশ, বাতাসে গোধূলি সন্ধ্যা
কোঁকড়ানো চুলের গুচ্ছ তারার মানিকের মত ঝুলে

পূজার উপাচার চাঁদের থালার মত সাজিয়ে
সূর্য বিদায়ের ক্ষনে নিরবে সে আসে।

কপালের টিপ যেন সন্ধ্যা তারার মত জ্বলে
পর্বত- উপত্যকা বনে ফিরছে আপন হারা মন
সে যে থামে ধীরে বিরহীর চোখের জলে।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২২ বিকাল ৩:০৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×