somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-১৬

০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আজকের গল্প ঔষধ খাওয়া নিয়ে-


অনেক বাচ্চা আছে ঔষধ খেতে চায় না আর যেসব বাচ্চা ঔষধ খেতে চায় না তারা অসুস্থ হলে পরিবারকে পড়তে হয় ভোগান্তিতে।

আমার মেয়ে ইচ্ছে করলে ওষুধ খেতে পারে কিন্তু যখন না করে তখন তাকে কিছুতেই ওষুধ খাওয়ানো যায় না।

গত মাসে যখন তার জ্বর হলো নরমাল সিরাপ এক সপ্তাহ খাওয়ার পরেও জ্বর সারছিলনা। অনেক বলে কয়ে, ভয় দেখিয়ে, এমনকি ফার্মেসিতে বসিয়ে ইনজেকশন এর ভয় দেখিয়ে ওষুধ খাইয়েছি। কিন্তু জ্বর যখন কিছুতেই সারছেনা না তখন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর এন্টিবায়োটিক দিয়েছিল।

মেয়েতো এন্টিবায়োটিক খাবে না কিছুতেই। উপায় না পেয়ে আমি আর বাবুর মা হাত-পা চেপে ধরে তার মুখে ঔষধ দিয়েছি কিন্তু সে মুখ থেকে বারবার ফেলে দিচ্ছে। তারপর আরো জোরাজোরি করে খাওয়াতে গেলে সে বলল, এভাবে তাকে ওষুধ খাওয়ালে সে মরে যাবে । তার এই কথা শুনে আমরা তাকে ছেড়ে দিলাম আর সে মুখ থেকে সব ওষুধ ফেলে দিল। ‘আমি মরে যাব’ এই কথাটা কি যে মর্মান্তিক এক বেদনার সেল হয়ে বুকে বাজতে থাকলো সেটা বাবা-মা মাত্রই জানেন, বুঝেন।

মিষ্টি ওষুধ হলে মাঝে মাঝে খায়। এবার ওর কোষ্টকাঠিন্যর জন্য ওষুধ খাওয়ানো শুরু করলাম অনেক বলে কয়ে, বুঝিয়ে শুনিয়ে।

মিষ্টি ওষুধ খেয়ে এখন সে স্বেচ্ছায় প্রতিদিন ওষুধ খায় । এমনকি সেদিন রাত বারোটা বেজে গেছে ঘুমাতে ঘুমাতে বিছানায় শুয়ে পড়েছে তখন বলে উঠলো ওষুধ খাওয়া হয়নি, ওষুধ দাও । আমরা বললাম, একদিন না খেলে কিছু হবে না। এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে যাও। কিন্তু সে গো ধরলো খাবেই । অবশেষে আবার মশারি খুলে তাকে ঔষধ খাইয়ে ঘুমাতে হলো।

আপনারা কে কিভাবে বাচ্ছাকে ঔষধ খাওয়ান ?

সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২২ দুপুর ২:০৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×