somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে পড়ে স্মরণাতীত কাল

২০ শে জুন, ২০২৩ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




সেই কোন এক বর্ষামুখর দিনে-
মানসিক ভারসাম্যহীন যুবক সিড়ি বেয়ে উঠে যায় ছাদের কার্নিশে
আকাশের পানে চেয়ে সে কি যে ভাবে, তা কেবল অর্ন্তজামী জানে
তারপর সে পড়ে যায় নীচে আওয়াজে কেপে উঠে ভূমি
রক্ত আর মুখ ভরা ফেনা, নির্বাক চোখ যেন বলে বিধি মুক্তি দিলে তুমি!


মাতিহা, দরিদ্র পিতার কন্যা-
বিয়ে তাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে ভেবে চোখে নতুন স্বপ্নের ভোর
মেহেদী শুকিয়ে যাবার আগে স্বপ্ন শুকায়, এ সতিনের সংসার ভাঙ্গে ঘোর
তারপর তাকে পাওয়া যায় রেললাইনে, আন্তঃনগর ট্রেনের নীচে পড়ে থাকে লাশ
জীবন থেকে মুক্তি নিলে তুমি, সমাপ্ত টানলে জীবনের সমস্ত অভিযোগ উপহাস।


ঘন কুয়াশার দিনে ফেরি পারাপার-
যমুনার জলে অবগাহনে ভেসে পাড়ি দেয় নদী, মানুষ ও হরেক যানবাহন
দুটি অনাথ শিশু চেয়ে থাক খাবারের দিকে বলতে পারেনা দুঃখের সাতকাহন
ক্ষুধার জ্বালায় চোখে জল তবুও মানুষেরা বড় নিঠুর দেয়না ওদের এক মুঠো ভাত
তাদের অসহায় চোখ চোখ রাখে এক কিশোর,অপেক্ষা কখন শেষ হবে আঁধার রাত।


মাটিতে আঁকাবুকি করা এক বুড়ি-
পুরো উঠোনজুড়ে আরবি হরফ লিখত আর খিলখিল করে হাসত আপন মনে
লোকে বলত তারে ধরেছে জ্বীনে, করেছে আছর নাকি অন্য কিছু কে জানে
এক দিন সে নিরুদ্দেশ হলো, কত ডাক-ঢোল বাজল, হলো চারিধারে খোঁজাখুজি
সে যে পৃথিবীর বুকে অচিন দেশে হারিয়ে গেছে আর কোন দিন ফিরবেনা বুঝি।


ছবি- https://www.dw.com/
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২৩ সকাল ১১:২৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা দিবসে, বাবা কে

লিখেছেন কিরকুট, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:২৯

বাবা,

আমি যখন তোমাকে এই চিঠিটা লিখছি,তখন থেকে ঠিক ছয় হাজার ছয়’শ বাইশ দিন আগে তুমি আমাকে একা করে চলে গেছো। সংখ্যাগুলি লিখতে যত সহজ, তার ভেতরে জমে থাকা শূন্যতাটা... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

একটি কিশোরীর অসমাপ্ত গল্প, নাকি আমাদের সমাজের ব্যর্থতার প্রতিচ্ছবি?

লিখেছেন জুয়েল তাজিম, ২২ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৮

দৃশ্যটা যেন কোনো সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের শুরু। চারদিকে গুড়িগুড়ি বৃষ্টি। নির্জন জঙ্গলের ভেতর একটি গাছের সঙ্গে ঝুলছে এক কিশোরীর অর্ধগলিত লাশ। কোমর থেকে বিচ্ছিন্ন নিচের অংশ মাটিতে পড়ে আছে,... ...বাকিটুকু পড়ুন

নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীতে মাঠে নামছে জামায়াত-এনসিপি।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে জুন, ২০২৬ রাত ২:১৭


বাংলাদেশে এই প্রথম একটা অভাবনীয় ঘটনার সাক্ষী হচ্ছি আমরা। সরকার টেকানোর জন্য মাঠে নামছে বিরোধী দল! জ্বী, আপনি ঠিকই পড়েছেন। আগামীকাল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ওহ সরি,... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

×