somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগে কোটা বিরোধীদের ধর-পাকড় করছে পুলিশ

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিসসহ (বিসিএস) সব সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল ও ৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবিতে নামা আন্দোলকারী শিক্ষার্থীদের ধর-পাকড় শুরু করেছে শাহবাগ থানা পুলিশ।

শহীদ মিনার এলাকা, টিএসসি চত্বর, ঢাবির কেন্দ্রীয় মসজিদ, শাহবাগ এলাকা ও বুয়েট থেকে এ পর্যন্ত মোট ৩৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দু’ একজন পথচারীও রয়েছেন।

এদিকে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়টিতে একমত নই আমরা। পুলিশের অধিকার আছে, যে কাউকে জিজ্ঞাসাবাদ করার। এখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আটক চলছে।

তিনি আরো বলেন, আটককৃত ৩৬ জনের মধ্যে ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

রমনা জোনের এসি শিবলি নোমান বলেন, আন্দোলনের শুরুর দিন তারা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। আমরা অনুরোধ করেছিলাম, মূল রাস্তা থেকে পাবলিক লাইব্রেরি ও রাজু ভাস্কর্যের দিকে চলে যেতে। কিন্তু তারা কথা না শুনে ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়েন । তখন ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এ পরিস্থিতি যাতে আর ঘটতে না পারে সে জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেল ৩টায় শাহবাগের পাবলিক লাইব্রেরির সামনে জমায়েত হওয়ার কথা থাকলে পুলিশি বাধার কারণে জমায়েত হতে পারছেন না আন্দোলনকারীরা।

পাবলিক লাইব্রেরি, টিএসসি চত্বর, শাহবাগ মোড় ঘিরে রেখেছে বিপুল সংখ্যক পুলিশ।

শাহবাগে ভিড়তে না পারায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শহীদ মিনার ও শাহবাগের আশপাশে বিচ্ছিন্নভাবে ঘোরাঘুরি করছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা বলছেন, সরকার মামলা, পুলিশ ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে বানচাল করার চেষ্টা করছে। পাবলিক লাইব্রেরি সামনে আমাদের জড়ো হওয়ার কথা থাকলেও সেখানে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। এ জন্য আমাদের নির্ধারিত কর্মসূচি করতে পারছি না। আশপাশ এলাকায় ঘোরাঘুরি করছি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×