somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিক্ত যাত্রা নতুন ৯ ব্যাংকের

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যাত্রার শুরুতেই হোঁচট খেলো নয়টি নতুন ব্যাংক। ব্যাপক আশা নিয়ে ব্যাংকগুলো তাদের কার্যক্রম শুরু করলেও আশানুরূপ সাড়া পাচ্ছে না, মিলছে না গ্রাহকও। কারন অর্থাভাবে ঋণ বিতরণ করতে না পারায় পুরনো ব্যাংগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে ওঠতে পারছে না তারা। ফলে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল তিক্ত যাত্রায় সে স্বপ্ন অধরাই রয়ে যাচ্ছে নুতন ব্যাংকগুলোর।

বিশ্লেষকরা বলছেন, নতুন ব্যাংকগুলো নিজস্ব তহবিল থেকে ঋণ বিতরণ না করলে প্রতিয়োগিতায় পিছিয়ে পড়বে। আর গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ঋণ বিতরণের পরিকল্পনা থাকলে তা বাস্তবে পরিনত হবে না। কারণ ব্যাংকগুলোর এখনও পর্যাপ্ত শাখা নেই। আর পর্যাপ্ত শাখা না থাকলে পর্যাপ্ত গ্রাহক সংগ্রহ করাটাও প্রায় দুরুহ হয়ে পড়বে।

রাজনৈতিক বিবচেনায় গত বছর এপ্রিলে ছয়টি বাণিজ্যিক ও তিনটি এনআরবি ব্যাংকের অনুমোদন দেয় সরকার। নতুন ৯টি ব্যাংকের মধ্যে ৯টিই আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। সর্ব সম্প্রতি আনুষ্ঠানিক যাত্র শুরু করে মধুমতি ব্যাংক। এই ব্যাংকের মূল উদ্যোক্তা ঢাকার সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। এর আগে যাত্রা করে এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক লিমিটেড, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক, ফার্মারস ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং মেঘনা ব্যাংক।

নতুন এই ব্যাংকের পরিচালকরা আমানত ও ঋণের সুদের হারের ব্যবধান ৫ শতাংশের নিচে রাখার চেষ্টা করছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে আমানতকারীদেরও কম মুনাফার বিষয়টি মেনে নেয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, ২০টির বেশি শর্ত পূরণের মধ্য দিয়ে ব্যাংকগুলোর কার্যক্রম শুরুর অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যবসায়ীরা তখন প্রত্যাশা করেছিলেন, নতুন ব্যাংক হলে আর্থিক খাতে প্রতিযোগিতা বেড়ে কমে আসবে সুদের হার।

নতুন ব্যাংক কর্তৃপক্ষও ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণে আন্তরিক। সে জন্য তারা ৫ শতাংশের নিচে স্প্রেড (আমানত ও ঋণের সুধ হারের ব্যবধান) রেখে ঋণের সুদের হার কমানোর পরিকল্পনা রয়েছে তাদের। সেক্ষেত্রে আমানতকারীদের সুদের হারও কমিয়ে আনার ইঙ্গিত দেন ব্যাংক পরিচালকরা। পুরনো ৪৭টি ব্যাংকের সাথে পাল্লা দিয়ে টিকে থাকার জন্যই তাদের বাড়তি এই চেষ্টা। এরই অংশ হিসেবে বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিতেও প্রস্তুত নতুন এই ব্যাংকগুলো।

সংশ্লিষ্ট সুত্র জানায়, নতুন ব্যাংকগুলো এখনও আশানুরূপ গ্রাহক পায়নি। গ্রাহক আকৃষ্টেও তাদের কৌশল খুব একটা কাজে আসছে না। তবে পর্যাপ্ত শাখা না থাকা গ্রাহক কম হওয়ার অন্যমত কারণ বলে মনে করছেন ব্যাংক উদ্যোক্তারা। তাছাড়া গ্রামাঞ্চলের শাখায় এমনিতেই গ্রাহক কম থাকে। আর ওইসব শাখায় লেন-দেনও হয় শহরের ১০ ভাগের একভাগেরও কম।

জানা গেছে, নতুন ব্যাংকের আবেদন আহ্বানের সময় পরিচালনা পর্ষদ সর্বাধিক ১৩ সদস্য বিশিষ্ট করার যে শর্ত দেওয়া হয়েছিলো সেখানে কিছুটা পরিবর্তন এনে পদ সংখ্যা ২০ করা হয়েছে। তবে প্রস্তাবিত ব্যাংক কোম্পানী আইন পাশ হলে সে সংখ্যা ১৩ তে নামিয়ে আনার অঙ্গীকারও করতে হয়েছে উদ্যোক্তাদের।

এদিকে মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম. আমানউল্লাহ বলেছেন, নতুন ব্যাংকের ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করা উচিত। তবে লোভনীয় অফারে লোকবল নিয়োগের সমালোচনা করেন তিনি।
মেঘনা ব্যাংক এর চেয়ারম্যান রংপুর-৫ আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান বলেন, অনেকগুলো পুরনো ব্যাংক রয়েছে। তার মধ্যে নতুন ব্যাংকগুলো যদি গ্রাহকদের বাড়তি সুবিধা না দেয় তাহলে গ্রাহক পাবে কি করে? তাই আমরা শুরু থেকে গ্রাহকদের সেবা এবং সুবিধা বেশি দিতে চাই। সেভাবেই আমারা আমাদের কর্মপরিকল্পনা তৈরি করেছি।

প্রতিটি ব্যাংক উদ্যোক্তাকে লাইসেন্স নেওয়ার আগে পরিশোধিত মূলধন হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকের ৪০০ কোটি টাকা জমা রাখতে হয়েছে। তবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরতে এই ব্যাংক উদ্যোক্তাদের আরো চাপে পড়তে হবে। ওই সময় তাদেরকে আরো ২০০ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে।

জানা গেছে, ৪০০ কোটি টাকা জমা দিতে না পেরে অনেক উদ্যোক্তা তাদের ডিরেক্টরশিপ বিক্রি করে দিয়েছে। আবার অনেকেই গোপন চুক্তির মাধ্যমে টাকা সংগ্রহ করেছেন। ফলে আরো ২০০ কোটি টাকার বাড়তি চাপ এসব উদ্যোক্তা বহন করতে পারবে কি না তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারাই সন্দেহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ ব্যাংকের শর্ত অনুযায়ি ঢাকার বাইরে কোনো ব্যাংকের প্রধান কার্যালয় স্থাপন করলে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা রয়েছে। এছাড়া এনআরবি ব্যাংকগুলোকে বৈদেশিক বাণিজ্যে অবদান রাখতে বিশেষ করে সভরেন বন্ড বিক্রীর শর্ত দেওয়া হয়েছে।

প্রবাসীদের মালিকানায় নতুন তিনটি ব্যাংকের মধ্যে একটির নাম এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাকী দু’টির নাম ছিল এনআরবি ব্যাংক লিমিটেড। দু’টির একই নাম থাকায় লাইসেন্স দেয়ার আগে একটির নাম পরিবর্তন করা হয়।

নতুন ব্যাংক প্রতিষ্ঠায় শর্ত মানতে গিয়ে কোনো ঋণ বা কর-খেলাপী ব্যক্তি নতুন ব্যাংকের পরিচালক বা শেয়ারহোল্ডার হতে পারেন নি, এমনকি গত ৫ বছরেও কেউ খেলাপি বা এ বিষয়ক কোনো মামলা অনিষ্পত্তি থাকলে তার আবেদন বিবেচনায় নেওয়া হয়নি। শর্তের মধ্যে আরো রয়েছে, এসব ব্যাংকের শাখা ১:১ অনুপাতে হতে হবে। মানে শহরে একটা শাখা খোলা হলে গ্রামেও একটা শাখা খুলতে হবে। নতুন ব্যাংকের মোট বিতরণ করা ঋণের কমপক্ষে ৫ শতাংশ কৃষি খাতে, আগের বছরের নিট আয়ের ১০ শতাংশ সিএসআর খাতে ব্যয় করতে হবে। অথবা এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সময় সময় যে নির্দেশনা দেবে সে মোতাবেক চলতে হবে।

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ফরাসত আলী। এনআরবি ব্যাংক লিমিটেড নামে একটি ব্যাংকের মূল উদ্যোক্তা যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী ইউএ কর্পোরেশনের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যটির উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী ও সীমার্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল আহমেদ। তার ব্যাংকের নাম পরিবর্তন করে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড রাখা হয়েছে।
দেশীয় উদ্যোক্তাদের মালিকানায় নতুন ৬টি ব্যাংকের মধ্যে ইউনিয়ন ব্যাংকের মূল উদ্যোক্তা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ফার্মারস ব্যাংকের চেয়ারম্যান সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। কিন্তু তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় তাঁর পরিবর্তে চেয়ারম্যান হয়েছেন তার স্ত্রী ড. সিতারা আলমগীর। আর তিনি উদ্যোক্তা শেয়ারধারী হিসেবে থাকছেন।

মধুমতি ব্যাংকের মূল উদ্যোক্তা ঢাকার সাংসদ ব্যারিস্টার ফজলে নূর তাপস। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উদ্যোক্তা ঘাতক দালাল নির্মুল কমিটির নেতা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী। মেঘনা ব্যাংকের উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান ও নসরুল হামিদ বিপু। মিডল্যান্ড ব্যাংকের মূল উদ্যোক্তা প্রধানমন্ত্রীর আয়কর আইনজীবি এম মনিরুজ্জামান খন্দকার।

তবে কোন ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের বেধে দেওয়া সময় মতো তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। অধিকাংশ উদ্যোক্তাই কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করে সময় বাড়িয়ে নেয়। সব থেকে বেশি সময় নিয়েছে মধুমতি ব্যাংক।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×