
সামন্ত গণতন্ত্র বলে কিছু কি আছে? মনে হয় আছে! আমরা আমাদের দেশের রাজনৈতিক নেতাদের খারাপ আচরণকে অত্যন্ত সহনশীলতার সাথে গ্রহণ করি।কারণ, আমরা বিশ্বাস করি, " রাজা কোন অন্যায় করতে পারে না।" এই দর্শণে আমাদের পূর্ণ আস্থা আছে বৈকি?
***মূলতঃ আমরা হোলাম-



***আমরা কি নাগরিক?



*** তাহলে, এরা কারা? প্রজাতন্ত্রের প্রজার টাকায় খেয়ে পড়ে গাত্র হতে তেল ঝরে, আর প্রজাদের গায়ে অস্থি, চর্ম সর্বস্ব দেহ ঝর ঝরে!!



*** আসলে, যে দল ক্ষমতায় থাকে সে এবং তার পর্ষদ হলো রাজা আর তার দলের লোকেরা হলো সভাসদ আর বাকি বিরোধীরা হলো প্রজাকুল।
আর নগরে থাকি হিসেবে আমরা নাগরিক তবে প্রজা জাতীয় নাগরিক।। নগরে থাকি, নগরের আইন মানি, নগরের রাজাদের কথা মেনে চলি বলে আমরা নাগরিক!!!
*** যেহেতু সামন্তরা দেশ চালাবে সেখানে প্রজাই থাকবে কিন্তু গণতন্ত্রের বিচারে নাগরিক থাকবে না। নাগরিককে রাষ্ট্রের মালিক বলা যাবে না। সেবক বা ভৃত্য বলতে গণতান্ত্রিক স্টেটের শাসকদের বলা হতো কিন্তু আফসোস! ঐসব ভৃত্যই আজ মালিকের পিঠে চাবুক চালায়!!
সুতরাং- বুঝা গেল রাজা, প্রজা আর নাগরিক কারা?
*** কবিতাঃ প্রার্থনা-
"হে প্রভু, সময়ের দাবি,
আমাদেরকে মানসিক দিক দিয়ে শক্তিশালীর জন্য হৃদয় মহান,
বিশ্বাসে নির্ভরযোগ্য এবং কাজ করার জন্য প্রস্তুত এমন মহান ব্যক্তি দাও,
এমন মানুষ দাও লোভ যাদেরকে প্রলোভিত করে না;
কোন সম্পদের প্রতি লোভ নেই,
এমন মানুষ দাও যাদের বিবেক ও ইচ্ছাশক্তি আছে;
যারা মর্যাদাসম্পন্ন এবং যারা মিথ্যা কথা বলেনা।।
(কবিঃ অজ্ঞাত)
ছবিঃ ইন্টারনেট।
তথ্য ও ধারণার অংশ বিশেষঃ শিব খেরা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



