হে বঙ্গ জননী, আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়
০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে বঙ্গ জননী,
আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়? -----------------------------------------------------
বাংলার বুক চিড়ে আজ রক্ত গঙ্গা প্রবাহমান।রক্তের হোলি খেলায় মত্ত কিছু কুলাঙ্গার, না ঠিক কুলাঙ্গার বললে খুব অল্প খাতির করা হবে ওদের। ওদের বিশেষনের জন্য চাই আরো কঠিন থেকে কঠিনতম শব্দ।তবে সে কঠিনতম শব্দটি এখনো আমার শব্দভাণ্ডার কে স্পর্শ করেনি।ওরা উম্মাদ এক হায়েনা, যাদের চোখের সম্মুখে ঝুলিয়ে দেওয়া হয়েছে ধর্মের অপব্যখ্যার আবরন।যার দরুন ওরা সত্যর অন্তর্জাল কে স্পর্শটিও করতে পারছে না।আর হবেই না কেন? তাদের অন্ধত্বের আবরন অপসারনের চাইতে প্রনিয়তই কতিপয় দায়িত্বশীল ব্যক্তি তার মুখস্ত কিছু ছড়া আমজনতার সম্মুখে উপস্থাপন করে চলেছেন। আর আমরাও আমজনতা তাদের সেই মুখস্ত একপেশী ছড়া শুনে শুনে শান্তিতে নিদ্রা যাচ্ছি।আর যখনই মশার কামড়ের মতো সূচের আঘাত শরীরে বিদ্ধ হচ্ছে তখন ঘুম থেকে আধো আধো চোখ খুলে চিৎকার চেঁচামেচি করছি। আবার সেই ঘুমপাড়ানির মুখস্ত ছড়া শুনতে শুনতে নিদ্রা যাচ্ছি।এ নিদ্রা যে আমাদের কতো শতাব্দীর তা অনুমান করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। দায়িত্বশীল ব্যক্তিরাও চান না আমাদের এই নিদ্রার ব্যাঘাত ঘটাতে।তারা যেমন আমাদের নিদ্রা ভাঙ্গতে চান না ঠিক তেমনি ওইসব কুলাঙ্গারদের মুখোশ উন্মোচন বা তাদের শাস্তির বিধান করতেও তারা অতটা আন্তরিক নন। কেননা শেষমেশ কেঁচো খুঁড়তে গিয়ে আবার বিষধর সাপ বেড়িয়ে না পরে।
তাই তো কবির ভাষায় বলতে ইচ্চে করে, " হে বঙ্গ জননী আর কতকাল ভাসতে হবে রক্ত গঙ্গায়"।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।
উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে...
...বাকিটুকু পড়ুন
আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।
শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুনপ্রচন্ড রোদে
সাইফুল ইসলাম সাঈফ
রূপসী এদিক ওদিক কী খুঁজো
মনের মতো কাঙ্ক্ষিত পুরুষ
এভাবে সোনালি কতোদিন বিনষ্ট করবে
আমায় একটু ভেবে দেখো।
শূন্য হৃদয় নিয়ে কেঁদে মরি
কেউ নেই পাশে, গেছে সবাই ছাড়ি।
দরিদ্র বলে জুড়েনি তাই... ...বাকিটুকু পড়ুন