somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মো: মেহেরুল ইসলাম
সত্যেই সুন্দর সুন্দরই আমার সৌন্দর্য

বিক্ষুদ্ধ বিদ্রোহী যুব সমাজের বিকল্প নেই

২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিক্ষুদ্ধ বিদ্রোহী যুব সমাজের বিকল্প নেই
----------------------------------------------------

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ৪৬ বছর পরের চিত্র হলো লুটেরা ধনিক শ্রেণি, ভূমিদস্যু, চোরাকারবারী, সাম্প্রদায়িক সন্ত্রাসী, ফ্যাসিস্ট গণবিরোধী শক্তির কবলে বাংলাদেশের সমাজ-রাজনীতি-অর্থনীতি-স্বাস্থ্য-শিক্ষা হুমকির মুখোমুখী। যুবকের স্বাভাবিক কাজ হলো অন্যায় অপরাধের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বিদ্রোহ করা। রুশ সমাজতান্ত্রিক বিপ্লব করেছে সাহসী যুব সমাজ, ফ্যাসিবাদ রুখেছে সোভিয়েত রেডগার্ড।যেকোনো বিপ্লব বা রাজনৈতিক ঘটনাকে দুভাবে দেখা যায়। একটি হলো মুক্তিকামী মানুষের চোখ দিয়ে,অপরটি হলো পুঁজিবাদী,সাম্রাজ্যবাদী,এককথায় শোষক-শ্রেণির চোখ দিয়ে। পুঁজিবাদ-সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হলে বিক্ষুদ্ধ বিদ্রোহী যুব সমাজের বিকল্প নেই।
তরুণ বন্ধুদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়- বিপ্লবী কাকে বলে জানেন? 'বিপ্লবী' শব্দটা শুনে কি আপনার বুকের ভেতর এক রকম স্পন্দন জাগে?
এই পচা সমাজটাকে ভেঙে চুরে গুড়িয়ে দেওয়ার প্রচণ্ড তাড়না যখন বুকের ভেতরে তোলপাড় করে ওঠে তখন কি আপনার কখনো নিজেকেই বিপ্লবী মনে হয়েছে? বা বৈষম্য অন্যায় অনাচার যখন চারপাশে গুয়ের গন্ধের মত জুড়ে থাকে আর সেইসব দেখে যখন আপনার বিবমিষা উদ্রেক হয় তখন আপনার কি কখনো বিপ্লবী হতে ইচ্ছা করে না?
করে তো?
সমাজ যদি আপনার ভাঙতে ইচ্ছা করে তাইলে বিপ্লবী হওয়ার শুরুর ইচ্ছাটা তো আপনার আছেই। কিন্তু কেবল ভাঙ্গার ইচ্ছা হলেই তো হবেনা। নষ্ট সমাজটা যখন আপনার ভেঙে ফেলতে ইচ্ছে করে, তখন কিন্তু আপনি কেবল ভাঙ্গার জন্যেই ভাঙতে চাননা। আপনি চান যে এই পচা সমাজটা ভেঙে এর জায়গায় একটা সুন্দর সমাজ তৈরি করবেন। এমন সমাজ যেখানে বৈষম্য থাকবে না, অন্যায় অনাচার থাকবে না। যেখানে প্রতিটা মানুষ মানুষের মর্যাদায় বাঁচবে।কিন্তু এই কাজটা তো খুব সোজা কাজ না। প্রথমেই তো আপনাকে জানতে হবে এই যে সমাজটাকে আপনি পচা সমাজ বলছেন, এটা এইরকম পচা অবস্থায় আসলো কি করে।
ঠিক কোন জায়গাটায় পচন রয়েছে?
কেন ধরেছে এইসব পচন?
মানুষের সমাজ কি সব সময়ই এরকম পচা ছিল?
সবসময়ই এরকম বৈষম্যমূলক ছিল?
সারা দুনিয়ার মানব সমাজই কি একইরকম ভাবে পচা?
নাকি একেক সমাজের পচন একেকরকম?
এইসব যদি আপনি না জানেন তাইলে সমাজ ভাঙবেনই বা কি করে আর ভাঙ্গার পরে নতুন আরেকটা সমাজ গড়বেনই বা কি করে? আর গড়ার প্রশ্ন যখন আসে, তখন প্রথম থেকেই তো আপনাকে একটা ডিজাইন নিয়ে নামতে হবে। পচা সমাজ ভেঙে যে সুন্দর সমাজ করবেন সেই সুন্দর সমাজের ডিজাইন। সুন্দর সমাজের ডিজাইন করাটাও তো খুব সহজ কাজ না। সেটার জন্যেও তো অনেক কিছু জানতে হয়। কিভাবে কাঠামো করবেন- কি রকম ভিত্তি হলে পরে উপরের কাঠামোটা সুন্দর করে বানানো যাবে সেটাও জানতে হবে না?
টেকসই একটা সুন্দর সমাজ বানাতে হলে কত রকম কত হিসেব কিতাব বুঝতে হয়।

সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×