সামুর সমস্যার সমাধান কোথায়?
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক দিনই তো হলো সামুর সমস্যার সমাধান কোথায়? প্রথমে সামু আগের চেয়ে অনেক স্লো হয়ে গেছে যার ফলে অনেক ব্লগার আগের মত আর আসছেন না। অনেকে আবার পোষ্ট করাই ছেড়ে দিয়েছে। পেজ লোড হতে প্রচুর সময় লাগে যার ফলে বিরক্তিরও শেষ নেই ব্লগারদের। কোন পোষ্টে মন্তব্য করতে গেলে অনেক সময় লাগে। অনেকে শেষ মেষ মন্তব্যই করেনা। এটা তো মাত্র একটা সমস্যার কথা বললাম আরো বেশ কিছু সমস্যার মুখো মুখি হচ্ছে ব্লগাররা। নোটিফিকেশন সমস্যাও বেশ ভোগাচ্ছে ব্লগারদের। আমার কথাই বলি আমি বেশ কিছু পোষ্টে মন্তব্য করেছি কয়েকদিন থেকে কিন্তু আমার মন্তব্যের প্রতিউত্তর করেছেন কিনা লেখক সেটাও জানবার উপায় নেই। আমার মন্তব্যের প্রতিউত্তরে লেখক কি লিখলেন না লিখলেন সেটা জানবার জন্য তার পোষ্ট চেক করতে হয় আর চেক করা সবার পক্ষে সম্ভব না কারণ সবার অত বেশি ধৈর্য নেই। আমরা চাই একটু ভালোভাবে ব্লগিং করতে কিন্তু এই সমস্যা গুলোর কারণে ভালো মত ব্লগিং করা হয়ে উঠছে না। অনেকে আবার এই সমস্যার কারণে ব্লগেও আসেনা। এরকম চলতে থাকলে সামু জনপ্রিয়তা হারাবে। সামুর এই সমস্যার সমাধান কবে হবে? জানতে চাই। কতৃপক্ষ চাইলে দ্রুত এই সমস্যা গুলোর সমাধান করে দিতে পারে। তাই আমি আশা করবো কতৃপক্ষ সমস্যা গুলোর প্রতি নজর দিক এবং তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করুক।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:১১
বাংলাদেশ সচিবালয় স্থানান্তর....
বর্তমান সচিবালয়ের আয়তনঃ ঢাকার আবদুল গনি রোড- সেগুনবাগিচায় অবস্থিত বর্তমান বাংলাদেশ সচিবালয় প্রায় ৩২ একর জমির ওপর প্রতিষ্ঠিত হলেও সেখানে মাত্র ১৭ লাখ বর্গফুট যায়গায় অপরিকল্পিত ভবন নির্মিত... ...বাকিটুকু পড়ুন
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন