somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৪ ফেব্রুয়ারি চলে গেল। এই লেখাটি লিখতে চেয়েছিলাম গতকাল কিন্তু লিখিনি; দেখলাম কেউ লেখে কিনা। ফেব্রুয়ারি মাস তো দিবসে ভরে গেছে,--ফ্রেন্ড ডে, প্রোপস ডে, চকলেট ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেনটাইন'স ডে, এরপর থেকে সেক্স ডেও পালন করা হবে। সব কিছুই যেহেতু হয়ে হয়ে গেল, তাহলে আর সেক্স ডে বাকি থাকবে কেন? ১৬ ফেব্রুয়ারি সেক্স ডে পালন করুক সবাই। এত গ্যান গ্যান করার কোন ইচ্ছাই আমার নেই। তবুও লিখতে ইচ্ছে হইছে তাই লিখে যাই। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইস' ডে এটা সবাই জানে ভালোবাসা দিবস হিসেবে। আমিও জানি ভালোবাসা দিবস হিসেবে, কিন্তু ভালোবাসা টা কার জন্য? প্রেমিক প্রেমিকার জন্য? নাকি স্বামী স্ত্রীর জন্য? ভালোবাসা দিবসের ইতিহাস আমি আগের পোস্টে লিখেছি, তাই যারা পড়েছেন তারা তো জানেনই, আর যারা পড়েন নি তারা পড়ে নেন। ভ্যালেইটাইন'স ডে এর ইতিহাস ।


ভ্যালেনটাইন'স ডে নিয়ে আর কিছু লিখব না। লেখার কোন ইচ্ছা নেই। ১৪ ফেব্রুয়ারি আরো একটি দিবস আছে,- "সুন্দরবন দিবস" আমার মনে হয় এই দিবসের কথা আমাদের দেশের বেশীরভাগ মানুষ জানে না। জানবেই বা কি করে, তারা তো ভ্যালেনটাইন'স ডে নিয়ে পড়ে আছে; জানার সময় কোথায়। কিছুদিন আগে যারা সুন্দরবন নিয়ে আন্দোলন করলো, সুন্দর বন কে তারা এতই ভালোবাসে যে, 'সুন্দরবন' নামে যে কোন দিবস পালিত হয়, সেটা তারা জানে না। সুন্দরবনকে ভালোবাসেন এমন ব্যক্তিদের উদ্যোগে ২০০১ সাল থেকে বেসরকারিভাবে সুন্দরবন দিবস পালন করা হচ্ছে। তবে সুন্দর বন দিবস কে কম গুরুত্ব দেয়া হচ্ছে এর একমাত্র কারণ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।


আমাদের সুন্দর বন কে রক্ষা করতে হবে। একটা দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা দরকার কিন্তু আমাদের দেশে ১৭ ভাগ বনভূমি আছে, যা দিন দিন কমে আসছে। আমরা ভালোবাসা দিবসে না হয় সুন্দরবন কে একটু ভালোবাসলাম। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হচ্ছে, সুন্দরবন। সুন্দরবনে রয়েছে ৫ হাজার প্রজাতির সম্পূরক উদ্ভিদ, ১৯৮ প্রজাতির উভচর প্রাণী, ১২৪ প্রজাতির সরীসৃপ, ৫৭৯ প্রজাতির পাখি, ১২৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও ৩০ প্রজাতির চিংড়ি মাছ। কিন্তু বনখেকোদের আগ্রাসনের ফলে আজ সুন্দরবন ধ্বংসের মখে পড়েছে। আমাদের কি উচিত না এই সুন্দরবন কে ভালোবেসে তা রক্ষা করা। আসুন, আমরা সুন্দরবন কে ভালোবেসে রক্ষা করি। ভালোবাসা দিবসের এত এত ভালোবাসা থেকে একটুখানি ভালোবাসা সুন্দরবন কে দিলে আশা করি কম পড়বে না।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:২১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×