somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

বাংলাদেশে কেউ সংখ্যা্গুরু যেমন নয় তেমনি কেউ সংখ্যালঘুও নয়।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলাদেশটা সবার । কোনো নির্দিষ্ট ধর্মের জন্য এই দেশ নয়। সব ধর্মের ও সব মতের দেশ বাংলাদেশ । একজন মুসলিমের যে অধিকার, একজন হিন্দুরও সে অধিকার ও একজন সাওতাল বা চাকমারও সে অধিকার। তারপরেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সংখ্যালঘু বলা হয় ? কেন ? কারণ রাস্ট্র তাদের সংখ্যালঘু করে রেখেছে।তাই রাস্ট্রীয় প্রচারযন্ত্র তাদের সংখ্যালঘু বলে।এ ব্যর্থতা আমাদের শাসক গোষ্ঠীর, এ ব্যর্থতা আমাদের রাজনীতিবিদদের, আমাদের জনগণেরও । কারণ এ দেশে সংখ্যালঘু বলে যেমন কেউ নয় তেমনি সংখ্যা গুরুও কেউ নয় । যখনই সংখ্যালঘু বলে প্রচার চালানো হয় তখনই মনে হয় তাদেরকে সংখ্যালঘু বলে সংখ্যালঘু ও সংখ্যা গুরুর মাঝে দূরত্ব সৃষ্টি করা হচ্ছে।আমার কাছে মনে হয় এটা একটা কৌশলও বটে তাদের শোষণ করার ! সংখ্যালঘু ইস্যুকে পুজি করে ফায়দা হাসিলের।

আমরা নিজেদেরকে অসাম্প্রদায়িক দাবি করলেও এদেশে বিভিন্ন জাতি গোষ্ঠীর উপর বিভিন্ন উপলক্ষ্যে থেমে থেমে হামলা চালানো হয়, নির্যাতন করা হয়, বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়! এই সাম্প্রতিক যা ঘটলো ও এখনো ঘটতেছে আমার মনে হয় না এটা শুধু নির্বাচনকে ইস্যু করে। নির্বাচন জাস্ট একটা উপলক্ষ্য। এটা সুদুর প্রসারি চক্রান্ত। মূল উদ্দেশ্য হতে পারে এরকম তাদেরকে এদেশকে উৎখাত করা, দেশ থেকে বিতাড়িত করা।তাদের জায়গা, জমি দখল করে নেওয়া।অতীতে এরকম অনেক ঘটেছে। এটা ভুলে গেলে চলবে না ৪৭ এর দেশ ভাগের পরেও পাকিস্থানীদের তাদের প্রতি অন্যায়, অবিচারের পরেও তারা এদেশে থেকে গেছে এদেশকে ভালবেসে। এখনো তারা শত প্রতিকুলতার মাঝেও টিকে আছে ঐ একই কারণে।আর অত্র এলাকার প্রভাবশালীদের সহযোগিতা ও প্রশ্রয় ছাড়া এরকম হামলা, নির্যাতন করা, বাড়িঘর পুড়ে দেওয়া হত্যা করা সম্ভব না সেটা যেদেশেই হোক। কিন্তু, অবাক করার বিষয়-তাদের উপর এত নির্যাতন, হামলা, হত্যা, বাড়ি ঘরে অগ্রিসংযোগ হয়েছে কিন্তু কোনোটারে বিচার হয়নি, কাউকে এপর্যন্ত শাস্তি দেওয়া হয়নি। এটা রাস্ট্রের চরম ব্যর্থতা। শুধু বিএনপি, জামাত নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে সরকারী দলই সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলার সাথে জড়িত। তাই শুধু বর্তমান সরকার নয়-বাংলাদেশের কোনো সরকারই এধরণের কোনো ঘটনার বিচার করেনি, অপরাধীকে শাস্তি দেয়নি।নিমর্ম পরিহাস সবাই চেষ্টা করে এ ইস্যুকে পুজি করে ফায়দা হাসিলের !

আগুন যেই দিক, লুটপাট যেই করুক , হত্যা যেই করুক তারা কেউ মানুষ নয় । তারা বাংলাদেশের কেউ না । তারা বাংলাদেশের শত্রু ।তাদের প্রতি ধিক্কার ও তাদের প্রতি ঘৃনা ! সরকারের উচিত্ এই নরপশুদের গ্রেফতার করে অবিলম্বনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে সরকার উদাসীন কেন ? এত ঘটনা ঘটলো একটিরও বিচার হয়নি কেন ? প্রয়োজনে ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার আইনে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।আর বাংলাদেশ হোক সবার-আমার, আপনার সকলের।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×