somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মিজানুর রহমান মিলন
আমার ব্লগবাড়িতে সুস্বাগতম !!! যখন যা ঘটে, যা ভাবি তা নিয়ে লিখি। লেখার বিষয়বস্তু একান্তই আমার। তাই ব্লগ কপি করে নিজের নামে চালিয়ে দেওয়ার আগে একবার ভাবুন এই লেখা আপনার নিজের মস্তিস্কপ্রসূত নয়।

আদর্শহীন রাজনীতির অপর নাম জোটবদ্ধ রাজনীতি

২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক দল গঠিত হয় নীতি ও আদর্শকে ভর করে। যার যে নীতি ও আদর্শ পছন্দ তারা স্বভাবতই সেই দলকে সমর্থন করবে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল গুলির কোনো নীতি আদর্শ নেই ।নীতি ও আদর্শহীনতার রাজনীতির অপর নাম জোটবদ্ধ রাজনীতি ।বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে জোট গঠন হয় ক্ষমতাকে কেন্দ্র করে।সাধারণত ক্ষমতাহীন দলগুলি ক্ষমতাসীন দলের বিরুদ্ধে জোট গঠন করে সেখানে নীতি ও আদর্শের কোনো বালাই নেই । হ্যাঁ, একটা অভিন্ন উদ্দেশ্যকে সামনে রেখে ও দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলি সাময়িকভাবে জোট গঠন করতে পারে, কিন্তু কোনোক্রমেই নির্বাচনী জোট নয়। নির্বাচনী জোট মানে ক্ষমতায় যাওয়ার জোট।এগুলোকে জোট না বলে বলা উচিৎ জট। । ধরুণ, একজন সমাজতান্ত্রিক কোনো দলকে সমর্থন করেণ এই উদ্দেশ্যে যে তিনি সেই আদর্শ বিশ্বাস ও লালন করেণ। তাহলে তিনি কি করে তার ভো্ট বুর্জোয়া আওয়ামীলীগে দিবেন ? এটা কি তার আদর্শের সাথে বেঈমানী নয় ? একইভাবে বিএনপি নেতৃত্বাধীন জোটের ক্ষেত্রেও।এতে জোটবদ্ধ রাজনীতিতে আমার মনে হয় ভোট দেওয়ার সময় অনেক ভোটারই বিব্রত প্রকাশ করেণ অথবা ভোট দিতে যান না।এর মূল কারণ-প্রচলিত রাজনৈতিক দলগুলি যতই ভেক ধরুক না কেন কারো প্রকৃত আদর্শ নেই। লক্ষ্য একটাই তা হলো যেভাবেই হোক ক্ষমতায় যাওয়া অথবা বড় দাদার সাথে জোট করে ক্ষমতার স্বাধ নেওয়া।বর্তমানে জাতীয় পার্টি ও আওয়ামলীগ গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেছে আর জাতীয় পার্টি তো এক অদ্ভুত কিসিমের সুবিধাবাদী দল! একই সাথে সরকারে ও বিরোধী দলে! এই দলটির বিশ্বাসযোগ্যতা এক্কেবারে তলানিতে ঠেকেছে। সামনে কোনো নির্বাচনে জাতীয় পার্টি আর কোনো ফ্যাক্ট হবে না বলে মনে হয়-তারপরেও রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে রাজাকার ও স্বৈরাচারের দল নিয়ে টানাটানি থেমে থাকবে না বলে মনে করি।তাই আওয়ামীলীগ যখন বিএনপিকে বলে রাজাকার ছাড়তে আমার মনে হয় বিএনপিরও উচিৎ বলা আপনারা স্বৈরাচার ও জোট ছাড়ুন আমরাও ছাড়ি। বাংলাদেশের রাজনীতিতে যেনো আর কোনো জোটবদ্ধ রাজনীতি না থাকে।আর বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিএনপির অবশ্য ফরজ হয়ে দাড়িয়েছে নূন্যতম কৌশল হিসাবে হলেও জামাতকে জোটবিযুক্ত করা।অবশ্য সরকার ইচ্ছা করলেই জামাতকে নিষিদ্ধ করে বিএনপি থেকে আলাদা করে দিতে পারে, কিন্তু সরকার সে পথে যাচ্ছে না -কারণ সরকারও চায় জামাতকে তুরুপের তাস হিসাবে ব্যবহার করতে ও এযাবৎকাল ব্যবহার করেই এসেছে। ইতিহাসে ও এ নজির নেই যে রাজাকার ও স্বৈরাচার দল গণতন্ত্রে এত পুষ্টি পায়। পুষ্টি পাওয়া তখনই সম্ভব যখন প্রকৃত গণতন্ত্র হয় সুদুর পরাহত ও পুষ্টিদাতারাও সমগোত্রীয়ের হয়-চোরে চোরে মাসতুত ভাই বলে কথা !


বর্তমানে জোট রাজনীতি জাতির জন্য কোনো সুফল বয়ে তো আনেনি বরং দুর্ভোগ ডেকে আনছে। এই জোটবদ্ধ রাজনীতির কারণে গত ২০০১ সালে বিএনপি নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল তেমনি জোটবদ্ধ রাজনীতির কারণে ২০০৮ সালেও আওয়ামীলীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। এই দুই সালে দুই দলের নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলাফল জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে ! আর এই জোটবদ্ধ রাজনীতির কারণেই একবার বিএনপি না হলে পরেরবার আওয়ামলীগের একক সংখ্যা্গরিষ্ঠতা অবধারিত হয়ে গেছে । বর্তমানে জোটবদ্ধ রাজনীতিকে প্রাধান্য দেওয়ার মূল কারণ হলো এর আগে ৯১ বা ৯৬ তে জোটবদ্ধ রাজনীতি বা জোট সরকার ছিল না ।এরফলে একক ক্ষমতাসীন দল হিসাবে কেউ জনগণের ইচ্ছার বাইরে যেতে সাহস করেণি বা সামর্থ ছিল না, লুটপাট তখনো হয়েছে কিন্তু বর্তমান সরকার বা ২০০১ এর বিএনপি সরকারের মত হয়নি বা অন্তত এটা তো স্বীকার করবেন যে বর্তমান সংকট বা ০৬-০৭ এর সংকটের মত সেই সময় নো সংকট পোহাতে হয়নি। এর বিপরীতে আমরা ২০০১ ও ২০০৮ এর উল্টো চিত্র দেখেছি আর বর্তমানে তো দেখতেছি।আর আমি পূর্বেই বলেছি জোটবদ্ধ রাজনীতি যদি দেশ ও জাতির স্বার্থে হয় তা ভিন্ন কথা কিন্তু জোট রাজনীতির নামে বর্তমানে যা চলছে তা মূলত আদর্শহীন রাজনীতির অপর নাম । এটা সম্ভব হয় এই কারণে যে জোট করলে শক্তি বাড়ে । দেখুন একজনের মহাজোট আর একজনের ১৮ দলীয় জোট, ১৮ দলীয় জোটও কম মহাজোট নয় ! সাংবিধানকে ইচ্ছামত ব্যবহারের সুযোগ, অর্ধেকের বেশি রাজনৈতিক দলের সমর্থন ক্ষমতাসীনদেরকে স্বৈরাচার ও উগ্র করে তুলবে না তো কি করবে ?

আমজনতা যদি সত্যি রাজনীতি থেকে চোর ও মাসতুতো ভাইদের বিদায় করতে চান তাহলে তাদের উচিৎ ভারতের আম আদমি পার্টির মত কোনো পার্টি গঠন করা ।বাংলাদেশের আম আদমি পার্টি গঠনের চেষ্টা ও কেজরিওয়াল হতে অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হনননি কারণ তারা সবাই অতীতে ঐ চোরদেরই মাসতুতো ভাই ছিলেন। কুল গাছ থেকে শাখা কলম বা গুটি কলম যাই করুণ না কেন নতুন গাছে কুলই পাবেন । তাই অতীতে চোর অথবা চোরদের সহযোগী হয়ে পরে সাধু সাজলেও তার বিশ্বাসযোগ্যতা থাকে না আর জনগণের প্রতি তাদের কোনো নির্দিষ্ট কমিটমেন্ট ছিল না-তাই তারা ব্যর্থ , কিন্তু কিন্তু একটা সত্য প্রতিষ্ঠিত হলো ‘কমিটমেন্ট’ যদি ঠিক থাকে, তাহলে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাওয়া সম্ভব।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×