জনগনের কাতারে থাকলেও বিশ্ববাসীর নজর থাকবে তার দিকে একজন খালেদা কে দেখতে চাই জনগনের হৃদয়ের রাণী হিসাবে...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নতুন সরকার গঠিত হওয়ার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিরোধীদলীয় নেতার পদের পাশাপাশি মন্ত্রীর পদমর্যাদায় পাওয়া সরকারি সুযোগ-সুবিধাও হারাচ্ছেন।জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধাও মন্ত্রীর মতো পান। তাঁকে ঢাকা মহানগর পুলিশ থেকে একজন হেড কনস্টেবল, একজন নায়েক ও ছয়জন কনস্টেবলসহ মোট আটজন হাউস গার্ড দেওয়া হয়। এর বাইরে বিশেষ শাখা (এসবি) থেকে দুজন গানম্যান পালাক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
বিরোধীদলীয় নেতা সরকারি একজন একান্ত সচিব (পিএস), একজন সহকারি একান্ত সচিব (এপিএস), দুজন ব্যক্তিগত কর্মকর্তা, একজন বাহক, দুজন এমএলএসএস ও একজন বাবুর্চি পেয়ে আসছিলেন। বাড়ি গাড়ির সুবিধাও পেয়ে থাকেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বিরোধী দলের প্রধান বেতন পান ৫৩ হাজার ১০০ টাকা। এ ছাড়াও চিকিত্সা, ভ্রমণসহ অন্যান্য ক্ষেত্রেও সুবিধা পেয়ে থাকেন।
১৯৯১ সালের পর থেকে খালেদা জিয়া হয় প্রধানমন্ত্রী, না হয় বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করে এ ধরনের সরকারি সুযোগ-সুযোগ পেয়ে আসছিলেন। কিন্তু এবার বিরোধী দলবিহীন একতরফা প্রহসনের নির্বাচনে খালেদা জিয়া অংশ না নেওয়ায় এ ধরনের সরকারি সুবিধার বাইরে চলে যাচ্ছেন।
তিনি জনগনের কাতারে থাকলেও বিশ্ববাসীর নজর থাকবে তার দিকে...।দেশের ক্রান্তিলগ্নে সবাই তার দিকেই তাকিয়ে আছে, গণতন্ত্র ধ্বংসের দশম সংসদ নির্বাচনে বিরোধী দলীয় নেতার লেভেল থাক বা না থাক। আমরা পছন্দ করি আর নাই করি তিনিই দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নেত্রী, আশির দশকের স্বৈরাচার পতন আন্দােলনে গণতন্ত্রের সংগ্রামে তিনি খ্যাতি পান আপোষহীন নেত্রী হিসাবে।
বর্তমানে রাজপথের ধুলোই, মুটে-মুজুর আর মেহনতী মানুষের কাতারে থেকে তিনি এ দেশটাকে আরো আপন করে নিবেন, জন সম্পৃক্ততা থাকে তেমন আন্দোলন করবেন এমনটিই প্রত্যাশা করি...একজন খালেদা কে দেখতে চাই জনগনের হৃদয়ের রাণী হিসাবে।
১১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন
গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।