somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াসার পানি উৎপাদন কমে গেছে ১৫ থেকে ২০ কোটি লিটার,মহানগরীর বিভিন্ন স্থানে ভয়াবহ পানিসঙ্কট

২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা ওয়াসার পানি উৎপাদন হিসাব শুভঙ্করের ফাঁকি। মহানগরীতে স্থাপিত ৫৭৮টি পাম্পের উৎপাদনৰমতার হিসাব নিয়ে ওয়াসা বলছে, তারা প্রতিদিন ২১০ কোটি লিটার পানি উৎপাদন করছে। বাস্তবে কোন পাম্পেই উৎপাদনৰমতা অনুযায়ী পানি উৎপাদন হচ্ছে না। প্রতিটি পাম্পে খমতার চেয়ে এখন মিনিটে এক থেকে দেড় হাজার লিটার পানি কম উৎপাদন হচ্ছে। ১৫ থেকে ২০ কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে। ফলে মহানগরীর বিভিন্ন এলাকায় পানির চরম সঙ্কট দেখা দিয়েছে। কোথাও কোথাও পানির জন্য এলাকাবাসী মিছিল ও সড়ক অবরোধ করছে। রাজধানীতে পানি সঙ্কটের ব্যাপারে ওয়াসার এমডির সঙ্গে কথা বলার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সূত্র জানিয়েছে, বেশকিছু পুরনো পাম্পে 'ফিল্টার জ্যাম' হয়ে গেছে। পুরনো পাম্পগুলো নিয়মিত সংস্কার হচ্ছে না। এভাবে চলতে থাকলে এপ্রিলের শেষ ও মে'র শুরম্নতে নগরীতে পানির সমস্যা প্রকট আকার ধারণ করবে। পরিস্থিতি সামাল দিতে ওয়াসাকে হিমশিম খেতে হবে। বর্তমান সরকার ৰমতায় আসার পর পানি নিয়ে নগরীতে ভয়াবহ পানি সঙ্কট দেখা দেয়। তখন সরকার প্রতিটি এলাকায় স্থানীয় এমপির নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন পাম্পে সেনা মোতায়েন করা হয়েছিল। এবার ওয়াসা বলছে, তারা নানা কর্মসূচী হাতে নিয়েছে। সেনা মোতায়েন বা এমপিদের নিয়ে কোন কমিটি করতে হবে না। কিন্তু বাসত্মব অবস্থা অন্য রকম। নগরীর নাখালপাড়া, মনিপুরিপাড়া, মিরপুর, শাহজাহানপুর, উত্তর শাহজাহানপুর, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, মগবাজার, পিয়ারাবাগ, আমবাগান, রামপুরা, কল্যাণপুর, মোহাম্মদপুরসহ বহু এলাকায় পানির চরম সঙ্কট চলছে। কোন কোন এলাকায় লোকজন পানির দাবিতে রাসত্মায় নামছে। এরপরও ওয়াসা বলছে, তারা প্রয়োজনীয় পানি সরবরাহ দিতে না পারলেও প্রতিটি এলাকায় কম-বেশি পানি সরবরাহ দিয়ে আসছে।
দুই কারণে পানি উৎপাদন কম হচ্ছে। একটি হচ্ছে কোন কোন এলাকায় পানির সত্মর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। এসব এলাকায় পানি উত্তোলন কম হচ্ছে। আরেকটি কারণ হচ্ছে_ ডিপ টিউবওয়েলের পাইপের গভীরে স্থাপিত পাম্প ও ফিল্টারগুলো অনেক সময় ময়লা লেগে জ্যাম হয়ে গেছে। আগে এই জ্যাম পরিষ্কার করতে পুরো পাইপ তুলে পারিষ্কার করা হতো। এখন মেশিনের মাধ্যমে (হাই প্রেসার) বাতাসের প্রবাহ দিয়ে জ্যাম ছাড়ানো হচ্ছে। নতুন এই পদ্ধতি এবারই চালু করা হয়েছে। এতে খরচ অনেক কম হয়। গোটা পাইপ তোলা হলে খরচের পরিমাণ অনেক বেশি। বর্তমানে পানির কিছুটা সমস্যা তৈরি হচ্ছে এটা ঠিক। তবে এবার শুষ্ক মৌসুমে পানি সরবরাহে প্রকট সমস্যা হবে না। নতুন করে বেশ কয়েকটি পাম্প বসানো হয়েছে। বর্তমানে পানি উৎপাদন হচ্ছে প্রতিদিন ২১০ কোটি লিটার। পানিতে দুর্গন্ধ নিয়ে যে অভিযোগ ছিল এখন তা অনেকটাই কমে গেছে। ভারতে ও সিলেটে ভারি বর্ষণের কারণে শীতালৰ্যা নদীতে পানি প্রবাহ বেড়েছে। নদীতে পানি বাড়লে ওয়াসার পানিতে দুর্গন্ধও কমে যায় এবং পানি স্বচ্ছ হয়। সায়েদাবাদ পানি শোধনাগারে কেমিক্যালের পরিমাণ কম দিতে হয়।
এদিকে বেশ কয়েকটি পাম্পে সরেজমিন খবর নিয়ে জানা গেছে, প্রতিটি পাম্পে বর্তমানে মিনিটে ৩শ' থেকে সাড়ে ৩শ' লিটার পানি উৎপাদন কম হচ্ছে। এক একটি পাম্পের উৎপাদনৰমতা এক এক রকম। কোন কোন পাম্পে মিনিটে ২ হাজার থেকে আড়াই হাজার লিটার পানি উৎপাদন হয়। একটি পাম্পে যদি মিনিটে ৩শ' লিটার করে পানি উৎপাদন কম হয় তাহলে ২৮ ঘণ্টায় ৭ হাজার ২শ' লিটার পানি উৎপাদন কম হচ্ছে। নগরীতে ৫৭৮টি ওয়াসার পাম্প রয়েছে। এই পাম্পগুলো বেশিরভাগই পুরনো। ফলে গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ কোটি লিটার পানি উৎপাদন কম হচ্ছে। ওয়াসা কর্তৃপৰ বার বার বলে আসছে_ ওয়াসার পানি খাবার উপযোগী ও বিশুদ্ধ। কিন্তু বাসত্মবে ওয়াসার পানিতে ময়লা, আর দুর্গন্ধের ফলে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। নগরবাসী ওয়াসার পানি ব্যবহার করে নানা রকম পেটের পীড়ায় আক্রানত্ম হচ্ছে।
সম্প্রতি সংসদীয় কমিটির এক সভায়, পানি সবরাহ ও পয়ঃনিষ্কাশনে নগরবাসীর সীমাহীন ভোগানত্মির পেছনে ওয়াসার অনিয়ম, দুনর্ীতি ও গ্রম্নপিংকে দায়ী করেছে। শুধু ড্রেনেজ তৈরির ৰেত্রেই নামেমাত্র কাজ করে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে ওয়াসার কর্মকতর্া-কর্মচারীর একটি চক্র। স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে নগরবাসীর দুর্ভোগ কমাতে ওয়াসাকে নির্দেশ দিয়েছে।
ঢাকা মহানগরীর পানি সমস্যা দূর করতে সাড়ে ১০ হাজার কোটি টাকার ১০ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পাগলা, সায়েদাবাদ ও খিলৰেতে 'ওয়াটার ট্রিটমেন্ট পস্ন্যান্ট' স্থাপনের মাধ্যমে প্রকল্পটি বাসত্মবায়ন করা হবে। প্রকল্পটি বাসত্মবায়ন হলে প্রতিদিন দেড় শ' কোটি লিটার ভূ-উপরিস্থ পানি পাওয়া যাবে। পানিতে ময়লা ও দুর্গন্ধ দূর করার জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে তিন হাজার কিলোমিটার পাইপ লাইন স্থাপন করার কাজ চলছে। এক হাজার কোটি টাকা ব্যয়ে এক শ' কিলোমিটার মূল এবং ২শ' কিলোমিটার ব্রাঞ্চ পয়ঃনিষ্কাশন পাইপ লাইন স্থাপনের কাজ এ বছরই শুরম্ন হবে। দুই শতাধিক পানির পাম্পে বিদু্যতের 'ডুয়েল কানেকশন' দেয়া হয়েছে। আগামী জুনের মধ্যে ২শ' জেনারেটর কেনা হবে। বর্তমান সরকার ওয়াসার উন্নয়নে এসব প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন না হলে নগরীর পানি সরবরাহ ব্যবস্থা খুব একটা ভাল হবে না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×