বাইশের ভাইয়ূ্যন (উৎসর্গ: ভাইয়ূ্যন!)
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোখ খুলতেই দেখতে পেলাম,
ছয় বছরের ছোট্ট ছেলে
অবাক হয়ে তাকিয়ে আছে -
সমস্ত কাজ পিছে ফেলে।
হাটি হাটি পা পা করে
হলাম যখন একটু বড়,
উপর দিকে তাকিয়ে দেখি,
উচ্চতাটা বাড়ছে তারও।
ব্যাট ধরতে শিখিয়ে দিয়েই
নামিয়ে দিলো ক্রিকেট খেলায়,
উত্তরের ঐ বারান্দাটা
ভরতো চারে বিকেল বেলায়।
পাশাপাশি খোঁচাখুচির
পড়তো না তো একদিনও বাদ,
নিষ্পাপ এই বোনটাকে সে
দিলোই দিলো দুষ্টুমির স্বাদ।
এরপর এক সময়ে এলো
খোঁচা খোঁচা দাড়ি-গোঁফ,
শুরু হলো ফেসওয়াশ আর
ডিওডারেন্টের দফারফ।
স্কুলের সকল বাঁধা ছেড়ে
ভার্সিটিতে উঠলো সে,
রাশভারী ভাব বাড়লো তাহার,
হলো বড় অবশেষে।
তবুও এখন চলার পথে
একটু সুযোগ চলে এলেই,
হাতছাড়া তো করবে না ও
বোনটাকে সে ক্ষেপিয়ে তোলেই।
আজ দৌড়ে চলে এলো
দু'টো দুইয়ের আঙ্গিনায়,
দেখলো জীবন কতটুকু, আর
করলো কতই রঙিন, হায়!
ছবির কৃতজ্ঞতা: ভাইয়ূ্যন।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩

রাড্ডা হাসপাতালে লুটপাটঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন