আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত ঢাকা মহানগরের উদ্যোগে গণসমাবেশে পুলিশি বাধা ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই প্রেস ব্রিফিং এ কথা বলেন।
তিনি আরো বলেন, মুরতাদ আব্দুল লতীফ সিদ্দীকিকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার আইওয়াশ মাত্র। নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তির দাবীতে মৃত্যুদন্ডের আইন সংসদে পাশ করার জন্য সরকারের প্রতি গণভোট নেয়ার আহ্বান জানাই। এ ব্যাপারে কোনো ধরনের বাহানা বরদাস্ত করা হবে না। অবিলম্বে লতীফ সিদ্দীকিকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড প্রদান করতে হবে। একান্তই দেশে আনতে ব্যর্থ হলে তার নাগরিকত্ব বাতিল করতে হবে।
তিনি এ দাবী আদায়ের লক্ষ্যে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করেন।
কর্মসূচী
১. ২২ অক্টোবর সারাদেশে জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল
২. ৩১ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ
৩. ১৪ নভেম্বর খুলনা বিভাগীয় মহাসমাবেশ
৪. ২৬ ডিসেম্বর ঢাকায় জাতীয় মহাসমাবেশ
লতিফ সিদ্দীকির ফাঁসির দাবীতে রাজধানীর নয়াপল্টনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে চরমোনাই পীরের অনুসারীরা , পুলিশের সাথে সংঘর্ষ ।(সুত্র : একুশে টিভি)
বায়তুল মোকাররম ও পল্টন এলাকায় রণক্ষেত্র: সাংবাদিক সম্মেলন শুরু
প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, নগর সভাপতি, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত
মুরতাদ লতিফের সর্বোচ্চ শাস্তির দাবীতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ-এর অনুমতি না দেয়ায় বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ শান্তিপ্রিয়ে তৌহিদী জনতার ওপর বর্বর হামলা চালায়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. আহমদ আব্দুল কাইয়ুম, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাও. এটিএম হেমায়েত উদ্দিনসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই, আপনার বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নেন। কিন্তু ইসলাম ও রাসূল স.-কে কটুক্তি করে কোনো কথা বললে আপনি নির্বাক থাকেন।
অধিকন্তু ইসলামপ্রিয় জনতা এর প্রতিবাদ করতে গেলে আপনি তাদের গতিরোধ করে দিয়ে উল্টো তাদের ওপর আপনার পেটুয়া বাহিনী লেলিয়ে দেন। আমরা কিন্তু আর এসব নির্যাতন মুখবুজে সহ্য করব না। আমরাও কিন্তু প্রতিবাদ করতে জানি। অবিলম্বে আপনি যদি মুরতাদ লফিত সিদ্দিকীর কোন বিচার না করেন তাহলে সারাদেশের তৌহিদী জনতার রোষানলে আপনি টিকতে পারবেন না।
সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের এ দেশে হয় মুসলমান-ই থাকবে; নাস্তিকরা ধূলিস্যাৎ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
গণসমাবেশে পুলিশি হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে লতীফ সিদ্দীকির বহিস্কার আইওয়াশ -পীর সাহেব চরমোনাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দেশভাগের পর-

সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন
হায়ার সেলফ্

শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন
এফএম রেডিও

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।
বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন
শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।