তোমাকে খুব মনে পরে
তোমার ক্রোধিত কণ্ঠস্বর
শহরের হাজারো প্রেমের মাঝে আমি অনুভব করি তোমার ঘ্রাণ।
ভুলতে পারি না সেই চোখ
যেখানে প্রেম আসে বাগানের প্রস্ফুটিত ফুলের মতো।
তোমার বকুনি, তোমার হাসি,তোমার দৃষ্টিপট
আজ তোমার মতো পলায়ন।
তোমার অব্যক্ত স্মৃতিপটে আমি এখনও একনিষ্ঠ।
ভুলতে বসেছি তোমার ভালোবাসা
তারপরও প্রতি ভোরের খোলা জানালায়
উঁকি দেয় তোমারই শ্রান্ত দ্যুতি।
মনে পড়ে না তোমার বলা কথা গুলো
মনে পড়ে না আমার কবিতার স্বাদ
তোমার কি সত্যি মনে পড়ে না
কেউ একজন তোমাকে জোঁনাই নামে ডাকত?
তোমারি কারনে,আগুনে পোড়া কাঠের মতো দগ্ধ হই আমি
তোমাকে খুঁজে ফেরি,শহরের শত শত প্রেমের দরজায়,
মধ্যরাতে আকাশ থেকে খসে পড়া তারার মাঝে
অথবা অমাবস্যা তিথিতে।
তোমার অনুভব আজও খেলা করে
আমার বাসনার নদীতে
বসন্তের কৃষ্ণচূড়া কিংবা উজানে নৌকার মতো।
এই শহরে তুমি নেম এসো..
ধানমন্ডি-১৯,ঢাকা।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



