এতকাছে এলে! এতকাছে কাছে!!
এরচেয়ে কাছে কি এসেছে মানুষ?
তবুওতো চলে গেছ দূরে।
অনেক ফাগুণ কেটে গেছে
উপদ্রপ, অবহেলায়।
বাইরের সোনা ঝরা রোদে
ভেসে গেছে মানুষের লোকালয়,
ভেঁজানো দরজার আড়ালে তপস্যায় তপস্যায়
প্রাপ্তিহীন, নির্মোহ সময়ের উপহাস-উপেক্ষায়
এ কবির পাহাড়-ভারী বুকে
অনেক নিঃশব্দ দুপুর, নিঃসঙ্গ রাত
কেটে গেছে অন্ধকারে আলো খুঁজে খুঁজে
অপেক্ষায় অপেক্ষায়।
আবার এসেছো,
তরুণ বৃক্ষরা সেই কবে ছুঁয়ে গেছে আকাশের বাড়ি,
তাতে কি?
জারুল তরুর প্রেমে মত্ত এ কবির
ছায়াবীথি তলে কেটেছে অখণ্ড অবসর
এ কবি রোদের তৃষ্ণায় ব্যাকুল
ও মেয়ে তবে হও রোদ্দুর;
এ কবি অনেকদিন রোদ্দুর দেখেনি।
২৫শে জানুয়ারী ২০১৬
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



