জ্বলিত বোধ
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এমন করনা
তুমি জান আমি পারিনা,
তবু দেয়ালে ঠেকে আছে পিঠ
তুমি মুখোমুখি;
সরিবার পথ নেই পিছে,
সন্মুখে ভিসুভিয়াস
অথবা তার চেয়েও বেশী জ্বলন্ত তুমি।
থাকা কিংবা না থাকা
সেই দূরতম নক্ষত্র বা কূয়াশার মতন,
দু'টোতেই বাড়ে বিড়ম্বনা কিংবা পাপাচার বোধ;
স্মৃতির জোনাকিরা আধারেই ভাল,
তোমার জ্বালানো কুন্ডে
ঘৃত ঢেলে দাও প্রিয়তমা
পুড়ুক এ হৃদয়, বাড়ুক আত্মদহন।
১৪ই জুলাই ২০১৫
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন