এক ঝাঁক পায়রা পথ হারায়,
এক ঝাঁক মানুষ হেঁটে যায়
বংশাল রোড ধরে ইংলিশ রোড়ের দিকে,
কিছু ধান্দাবাজ রুটি রোজগারের ফিকিরে হাত বাড়ায়
গুলশানের হাওয়ায়,
কিছু অপাংক্তেয় কালো আলখাল্লায় গুলিস্তানের চিপায়
বন্ধুত্বের মহড়া দেয়,
কিছু অচ্ছুৎ মাংসের পশারি সাজায়
দৌলতদিয়ার ঘাটে।
তবু গুলশান, গুলিস্তান আর ইংলিশ রোডের ঝুপড়িতে ঢুকে যাওয়া মানুষ
আর দৌলতদিয়ার অচ্ছুৎরা ভিন্ন ভিন্ন গ্রহের জীব
কিন্তু সকলের পরিচয় মানুষ নয়।
১১ই অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



