তুমি দরজা খুলেই দেখবে আমি,
বিষণ্ণ প্রেমিক দরজায় দাঁড়িয়ে।
তুমি অপলকে তাকিয়ে থাকবে
শুধু হাতে ধরা একটি বেলী ফুলের মালার দিকে।
হয়ত তুমি জেনে গিয়েছিলে
শুধু এইটুকু বেলীর জন্য
আমি আজ সমস্ত দূপুর থেকে সন্ধ্যা পর্যন্ত
রমনার এ বকুলতলা থেকে সে বকুলতলা হেঁটে হেঁটে
এই মালাটি গেঁথেছিলাম।
কিন্তু ঘরের কাছে সাজানো দোকান থেকে
তোমার জন্য একগুচ্ছ গোলাপ আনতে পারিনি।
অথচ গোলাপ তুমি কত ভালবাসতে!
২৬শে নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




