অশ্রুত পঙতির গান
০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এক
একা একা লাগেনা ভাল
বিষণ্ণতার তানপুরাতে
সুর তুলেছি তোমার,
তিমির রাতে তাঁরাগুলো
জোনাক ভেবে ভুল করেছি
তোমার মুখের আলোর কাছে
তুচ্ছ এসব আমার।
দুই
হাত বাড়ালেই
যায় কি ছোঁয়া আকাশ?
তবু আমি আকাশ ভেবেই
তোমার দিকে বাড়িয়ে রাখি হাত,
তুমিও দেখি আমার মত
আকাশ নীলে মাখামাখি
হৃদয়খানি ছুঁয়েছে রঙে
বিষাদ মাখা দুইটি ভূবন
অবুঝ ধারাপাত।
তিন
বিশটি বছর ক্যামনে কেটে গেল?
যেমন ছিল তেমনি আছে
সেই যে দেখা চাঁদের হাসি
টোল পড়া গাল, ভ্রমর কালো তিল,
বদলে গেছে মনের বাগান
হৃদয় ফুলে ভুল ভ্রমরে
বাড়ায় অসুখ নীল।
চার
চোখকি বোঝে চোখের ভাষা?
তবু তোমার চোখের দিকেই তাকাই,
হৃদয় পোড়ে অষ্ট প্রহর
দগ্ধতা ছোঁয় অচিন দ্রোহ
তবু তোমার মাঝেই
আমায় খুঁজে বেড়াই।
১লা ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন
গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস...
...বাকিটুকু পড়ুন
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।
প্রথমত,...
...বাকিটুকু পড়ুন