আমি ভালবাসি তোমাকে,
তুমিও হয়ত বাস;
কিন্তু বোঝাটাই অবুঝ রয়ে গেল,
একটু বোঝানোর জন্য হয়ত তুমি কাছে আসবে
এরকম ভেবে অপেক্ষার সময় কিছুটা বাড়িয়ে দিতেই,
তুমি আকাশের গায়ে মিশে হয়ে গেলে নীল।
সেই থেকে আমি আকাশ আর সমুদ্র ভালবাসি,
কেননা সেই থেকেই তুমিহীন জীবনে
আমি নীল চাষীর নীল কষ্টে
বুকের ভিতরে দু'টি নীল রঙের পাথর পুষে আসছি,
তার একটি আমার ক্ষয়ে যাওয়া নীলচে হৃদয়
আর তার আরেকটি সুখের নীলে দুর্লভ নীলা হয়ে ওঠা তোমার!
আর তুমিত জানোই সব পাথরই নীল নয়
আর সব নীলাই দুর্লভ নয়;
তবুও আমি দুর্লভ জেনেই
নীলা খোঁজার জন্য সাগর সাঁতরাতে চেয়েছি।
৪ঠা ডিসেম্বর ২০১৫
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




