১।
ওখানে কেউ নেই
ওখানে কেউ নেই
ঘরের মাঝে শূন্য দেয়ালে যে তুমি
সে তোমারই ছায়া,
তুমিও কোথাও নেই।
দূরে-- বহু দূরে-- আকাশের গায়ে;
তুমি ভেসে আছ
জ্যোৎস্নায়-- জ্যোৎস্নায় --!!
২।
দহন
কামনার শিখা জ্বলছে,
মনের জানালায় পর্দাগুলো পুড়ছে;
তোমার মাঝের মৃত্যুদহন
আগ বাড়ায়ে ডাকছে।
তুমি চাইলেই ভস্ম হতে পারি,
তুমি চাইলেই এক জীবনে
হাজার বার মৃত্যু ছুঁতে পারি,
মৃত্যু ছুঁতে পারি।
৫ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




