somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যামেলিয়া

১৭ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন যদি নাই ফিরে সে ঘরে
তবে অবেলার কথা বলে কেন হও নিরুদ্দেশ?
ক্যামেলিয়া দেখ সারা আকাশ আলো করে জোছনা নেমেছে আজ,
দূরের বাড়ীগুলো বরফের সাদা টুপি মাথায় করে করে দাঁড়িয়ে আছে
নির্জন রাতে বিষণ্ণতা গায়ে মেখে,
এই নিঃসঙ্গ রাত, একাকী প্রহর,
পাশ বালিশের কারো জন্য উষ্ণতা নিয়ে দীর্ঘ অপেক্ষা
সময়গুলো এমন হওয়ার কথা ছিল না।
কথা ছিল একটু আধটু হলেও যখন রাত জাগা হবে
আমরা জানালার পর্দা দু'পাশে টেনে দিয়ে ছোট্ট টেবিলে দু' কাপ কফি নিয়ে
কখনো কখনো তুষারে ঢাকা রাত বা কখনো কখনো তুষার পড়া দেখব;
বাইরে ঝরে যাবে তুষার, আনমনে কফির কাপটা টেনে নিতেই
আমার হাত বা আঙুল স্পর্শ করবে তোমার হাতের আঙুল বা নখ,
অনুভুতির জানালায় ক্ষণিক হলেও উঁকি দিয়ে যাবে
তোমাকে স্পর্শের সেই প্রথম স্মৃতি।
যেমন করে তুষার পড়ার কথা ছিল ঠিক তেমন করেই তুষার পড়ছে
জানালার পাশের টেবিলটাও ঠিক তেমনি আছে;
শুধু নেই পাশাপাশি দু'টো যুগল চেয়ার আর দু'টো ধূমায়ি্ত কাপ,
অবেলা বা অসময়ের কথা বলে অসীম শূন্যতায় একটি ধূমায়িত কাপের
দীর্ঘশ্বাসের প্রহর শুধু প্রলম্বিত করেছ তুমি।

আমি জানি তুমিও একা একা বস,
জানালার পাশে না হোক বারান্দার দোলনায় বসে ন্যাড়া ক্যাকটাসের দিকে তাকিয়ে
আনমনে ধূমায়িত কাপটাকে হাতের তালুতে আঁকড়ে ধরে
একটু তাপে সম্বিৎ ফিরে পাওয়ার আগে
তুমিও ক্ষণিক হলে কাটাও উদাসী প্রহর দূরের আকাশে।
ক্যামেলিয়া বল অমন মুহুর্তে কে তোমার কে?
অমন সময়ে কে তোমার বুকের গহীনে ওম দেয় অনুক্ষণ?
সবার মাঝে থেকেও তুমিওকি নিঃসঙ্গ রাতের প্রহর বুকে নিয়ে হাঁসফাঁস কর?
নিজের ঘর, ঘরের সামনে সান বাঁধানো উঠোন, ঘরের ছাঁদের তামাম উপরটায় সুবিশাল নীলাকাশ;
তুমি কোথাও নেই, যে আছে সে তোমারই আদলে তৈরী প্রাণহীন সচল মানুষ ,
নিজের ঘরেই এক অনাবাসী নিরুদ্দেশ হৃদয়।

ক্যামেলিয়া আজ প্রহর এসেছে নিজেদের বোঝার,
চাপা দীর্ঘশ্বাসে বুকের মধ্যে ক্ষত হয়েছে অফুরান,
লৌকিক আচার মেনে নিয়ে কিভাবে পরাজিত হতে হয় আমাকে শেখাও;
তুমিতো শিখে গেছ সেই কবে
দাতাল পতির ক্ষত বুকে নিয়েছো প্রথাগত সঙ্গোপনেই
নিজস্ব কাছের মানুষেরা দেখেছে
তোমার সুঢৌল বক্ষে সোভা পেয়েছে মিশরীয় তুলার ফিনফিনে বন্ধনী;
ভালবাসার বিজ্ঞাপন হিসেবে দু'টি মোহনীয় গোলাপ হাতে
তুমি এখন একটি আদর্শ কাননের গর্বিত মালী।
আমিও তোমার মত হতে চাই
শঠতার হলেও একজন মালী হতে চাই একটি 'আদর্শ বাগানের'।
মাথার উপর সমস্ত আকাশটাকে ছুঁয়ে ছুঁয়ে বলতে চাই
'এই ধরণী ব্রক্ষান্ড আমার, অগণিত মহাত্মার মত আমিও তোমাদের খুব ভালবাসি'।
নিজ ভূমে নিরুদ্দেশ হলেও ক্ষতি নেই,
আমারও তোমার মত গোপন শঠতার একটি যথার্থ বিজ্ঞাপন হতে ইচ্ছে করে;
আমারও বলতে ইচ্ছে করে 'আমিও মানুষ, চিরায়ত অনুকরণীয়দের মত
আমিও তোমাদের খুব ভালবাসি'।

ক্যামেলিয়া এই মাঝ রাতে ঘুম ভেঙে গেলে বৈশ্বিক লোকিকতার আর কিছু মনে আসে না,
শরীরের ভিতর জেগে ওঠে তখন আরেক শরীর।
সেই বিরান বিদায়ী চৈত্রের মত ভুল করে আরেকটি ফাগুণের জন্য
আমি আবার অপেক্ষায় থাকি।
কামভাবে নিমীলিত আঁখি, ভেজা ঠোঁট, লম্বা গ্রীবার ভাঁজে কালো তিল
তোমার এসবের জন্য আমি মানুষ থেকেও অধিকতর অন্য মানুষ হয়ে উঠি
ক্যামেলিয়া ও ঘর যদি তোমার না হয় তবে ফিরে এস
ফিরে এস জোছনা বা জোনাকীর আলোয়
মাঝরাত্রীর নক্ষত্র হয়ে থেকনা দূরে বহু দূরে,
যেও না নিরুদ্দেশ।

১৭ই ডিসেম্বর ২০১৬
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

×