কিছুতেই হয়না কিছু
তবু বসে থাকি উজান গাঙের পানে,
জল টল-মল বহে ছল ছল
পারিনা পেরুতে এপার ওপার
আসে ভেসে জলে পানসীতে করে
অচীন দেশের মেয়ে।
ভাঙা নৌকো তীরে বাঁধা থাকে
স্রোতের অতল নিশান,
পাড়ে বসে শুনি বেলা শেষে ধ্বনি
ঘরে ফেরা গানে জীবনের সুর
গেয়ে যায় অচীন কৃষাণ।
রাতের আকাশ দূরে কাশবন
শুয়ে থাকা বালিয়াড়ি,
রাত জাগা পাখি ডেকে যায় দূরে
জলের মমতা ভুলি।
ভুলে থাকা গান জীবনের মানে
নীলাভ মেঘের ছায়ে,
তারা হয়ে ভাসে বিথীকার মাঝে
অচীন দেশের মেয়ে।
৭ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



