আশা
মুঠো ভর্তী আশা
ফাঁক গলে পড়তে পড়তে
হাতের তালুতে রয়ে গেছে কিছু
একটা তিল চন্দ্র বিন্দু হয়ে।
দূরে দাঁড়িয়ে থাকা বৃক্ষের শাখে
এখন এই বসন্তে আবার সবুজ পাতার ছড়াছড়ি।
গত শীতে যখন তুষার পড়ছিল
ঐ দূরে ওসব বৃক্ষ
স্মশানে পড়ে থাকা মানুষের মৃত হাড়ের মত
নিষ্প্রাণ শুয়ে ছিল বরফের সাদা চাদরে।
এক চন্দ্র বিন্দু আশা
মুঠো ভর্তী আশা হয়ে রোঁদের আলোতে হাসছে
বৃক্ষের পাতায়।
আবার আগামী শীতে তুষার পড়বে
আবার বসন্ত;
তবু মাটির ভিতরে শক্ত আঁচড়ে
বৃক্ষ আঁকড়ে থাকে মাটি।
এ অনতিক্রান্ত বৃত্তের মাঝে
বৃক্ষের শুধু বসন্তের দিন মনে রাখে পৃথিবীর মানুষ।
২৯শে এপ্রিল ২০২০
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

