somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

৮২তম জন্মবার্ষিকে শ্রদ্ধা ও শুভেচ্ছা

২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে বাংলাদেশের একমাত্র বুদ্ধিজীবী
ড. সিরাজুল ইসলাম চৌধুরী
ইলেক্ট্রোরাল ল রিফর্ম এর দুইদিনব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। একটি সেশনের প্রধান অতিথি হিসাবে ড. সিরাজুল ইসলাম চৌধুরীর নাম প্রস্তাব করলাম। আমাদের অফিসের বস তরিকুল গণি চেতন (সাবেক মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার পুত্র) স্যার বললেন, সম্ভবত রাজি হবেন না তবে কথা বলে দেখতে পারেন। আমি ভাবলাম একটি জেলার ছাত্রমৈত্রীর সভাপতি ছিলাম এবং স্যারের দেশের অর্থাৎ শ্রীনগর উপজেলার কথা বলে হয়তো রাজি করাতে পারবো। কিন্তু তিনিতো চলেন আদর্শের ভিত্তিতে। ছাত্রমৈত্রীর সম্মেলনে উদ্বোধক হিসাবে তাকে পাওয়া যত সহজ, একটি বেসরকারি প্রতিষ্ঠানের অনুষ্ঠানে পাওয়া ততই কঠিন। তিনি স্পষ্ট বলে দিলেন, এ ধরনের অনুষ্ঠানে আমি যাই না। অথচ দাওয়াত দিতে মন্ত্রী এমকে আনোয়ারের বাড়িতে, মন্ত্রী এম. শামসুল ইসলামের বাড়িতে, মানবাধিকার নেত্রী সিগমা হুদার অফিসে ইত্যাদি গিয়েছি। তারা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। স্যার আড়িয়ল বিলে বিমান বন্দর হউক তার বিরুদ্ধে ছিলেন। এজন্য তাকে ৫ নম্বর আসামী করে মামলা দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কেউ কেউ বলছিলেন এই সিরাজুল ইসলাম চৌধুরী নন মামলা দেয়া হয়েছে ডা. সিরাজুল ইসলাম চৌধুরীর নামে। এজাহারে অবশ্য ডা. সিরাজুল ইসলাম চৌধুরীর নামই ছিল। কিন্তু তিনি বুঝলেন ডা. লিখলেও এই নাম তারই। সেখানে তার আরো দুই ভাইর নামও রয়েছে। যেমন আহবায়ক (১) ডাঃ ফকরুল ইসলাম চৌধুরী (৬০), কোষাধ্যক্ষ (২) আজাহার হোসেন (৫০), সদস্য সচিব (৩) সাইদুর রহমান সাইদ (৫০), (৪) ডাঃ ফয়জুর রহমান আল সিদ্দিকী, (৫) ডাঃ সিরাজুল ইসলাম চৌধুরী ও (৬) ডাঃ আমানুর ইসলাম চৌধুরীদের নাম। তাই তিনি মুন্সীগঞ্জে গিয়ে জামিন নিয়ে আসলেন। এই হলেন দেশের একমাত্র বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী হওয়ার বৈশিষ্ট এদেশে আর কারো মধ্যে নেই।
তাঁর জন্ম ১৯৩৬ সালে ২৩ জুন আমাদের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী গ্রামে। তিনিও একাধারে প্রাবন্ধিক, ঔপন্যাসিক, গল্পাকার, সমালোচক, কলামিস্ট, সম্পাদক, অধ্যাপক, রাজনৈতিক ভাষ্যকার ইত্যাদি। বাকস্বাধীনতা, মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, দুর্নীতি প্রতিরোধ, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি বহু আন্দোলনের পুরোধা। তিনি মার্কসবাদী চেতনা ধারন করেন, একই সাথে প্রগতিশীল ও মুক্তমনা মানুষ। একজন নটরডেমিয়ান হিসাবেও তাকে নিয়ে গর্ববোধ করি। তিনি ইংরেজি সাহিত্যে উচ্চতর গবেষণা করেছেন যুক্তরাজ্যের লিডস এবং লেস্টার বিশ্ববিদ্যালয়ে। অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট কর্তৃক দুবার উপাচার্য হওয়ার জন্য মনোনীত হয়েছিলেন কিন্তু এটা তিনি প্রত্যাখ্যান করেছেন দুবারই। তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। একাশি বছর পার করেও এখন তিনি যে ‘নতুন দিগন্ত’ পত্রিকাটি সম্পাদনা করছেন তা প্রগতিশীল ও মুক্তমনের মানুষের জন্য এখনো শ্রেষ্ঠ সম্পদ।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:১৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×