somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

ঢাবির ধর্ষিতা সুশিলা কেন রুখতে পারলেন না?

০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুশিলা যখন আকস্মিক ধর্ষকের খপ্পরে পড়েন তখন তাঁর ভিতরে গভীর আতঙ্কই কাজ করেছে। তাঁর কাছে রাস্তায় পড়ে থাকা সূতাকে মনে হয়েছে অজগর। আতঙ্কের কারণেই মজনু মিয়াকে সুঠামদেহী ও প্রভাবশালী লোক মনে হয়েছিল। সুশিলা একদম সাহস সঞ্চয় করতে পারেনি। আমরা নারীদের আরো দুর্বলভাবে তৈরি করি তারা যতটা না দুর্বল। মজনু মিয়া মাদক গ্রহণ করতে করতে ক্ষীণকায় হলেও তাকে ওই আতঙ্কের কারণেই মনে হয়েছিল দ্য রকের মতো শক্তিশালী। আতঙ্কের সময় চিৎকার করার মতোও শব্দ গলা দিয়ে বের হয় না। চিৎকার করার সিদ্ধান্ত নেয়ার মতো ভাবনাও আসে না। মনে হতে থাকে, চিৎকার করলে আমাকে মেরে ফেলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তাঁর শক্তি অথচ সুশিলা সেই শক্তিকেই অবহেলা করেছে। মনে করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী পরিচয় দিলে ওই লোকটি তাকে মেরে ফেলবে। কেন এমনটা হল?

মনোবিজ্ঞানীরা ভাল বলতে পারবেন। কেন সুশিলা প্রতিরোধ করতে পারলেন না, না বলে চিৎকার করতে পারলেন না। আমার দুটো বিষয় মনে হয়-

১। সুশিলা সম্ভবত সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না। পুরুষদের সাথে মেশা ও চলাও তাঁর খুব কমই হয়েছে। ফলে তাঁর মধ্যে ছিল পুরুষভীতি। মজনু মিয়া দেখতেও কদাকার, মাদকাসক্ত, ক্ষীণকায়, খর্বকায়। একটি ধমকেই সে পালাতো। চিৎকার করলেতো কথাই নেই। মজনু দরিদ্র ভিক্ষুকদের ধর্ষণ করে অভ্যস্ত। রাতের বেলা সে রাস্তায় ভুল করেই সুশিলাকে ধরেছিল। সুশিলার ভয়ই তাকে বিপদে ফেলে দিয়েছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও মেয়েরা আকস্মিক বিপদ থেকে প্রতিরোধের বিষয়গুলো শিখে না এমন কি না বলার অভ্যাসও গড়ে উঠে না।

২। আমাদের মেয়েরা বিভিন্ন কারণেই বিপদে পড়ে। যারা সহশিক্ষা নেই এমন প্রতিষ্ঠানগুলো থেকে আসে তাদের মধ্যে পুরুষদের সম্পর্কে বিস্তার ভুল ধারণা তৈরি হয়। পরবর্তীতে তারা সাভাবিকভাবে পুরুষ সহকর্মী/বন্ধু/সহপাঠীর সাথে মিশতে পারেন না। আবার সহশিক্ষা নিয়েও অনেকে পুরুষ বন্ধুদের থেকে নিজেদের পারিবারিক চাপে নিজেকে সরিয়ে রাখেন। এ ধরনের মেয়েরা এমনকি হঠাৎ করেই কোন পুরুষের সান্নিধ্যে আসলে তার প্রেমে পড়ে বিপদে পড়েন। ফেসবুকে বন্ধুত্ব করেই তার সাথে পালানোর সিদ্ধান্ত নেন। সামান্য ছেকা খেয়েই আত্মহননের কথা ভেবে বসেন।

মেয়েটির নাম জানি না। জানলেও প্রকাশ করতাম না। ওনাকে খুবই সুশীল মনে হয়েছে বলেই নাম রাখলাম সুশীলা। ছদ্ম নাম। দিল্লীর ধর্ষিতা মেয়েটির যেমন ছদ্ম নাম দেয়া হয়েছিল নির্ভয়া। মজনু মিয়া ধর্ষণের কথা শিকার করেছে এটা নিশ্চিত নই। পত্রিকায় পড়েছি সুশীলা নিশ্চিত করেছে মজনুই ধর্ষক। সুশীলা মা তোদের এসব মজনুদের রুখে দেয়ার সামর্থ্য অর্জন করতে হবে।
https://www.facebook.com/tenjing.dibra/videos/1065052520499164/?hc_location=ufi
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:০৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×