somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

আর কোন উপায় থাকে না!?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তিনি আমাদের স্কুলেরই শিক্ষক। একদিন সকালে আমাদের বাড়ির সামনে আমাকে পেয়ে বললেন, ‘তোমার মতো মেধাবী কেউ এই এলাকায় নেই। তোমার তীক্ষ্ণ চোখ দেখেই বুঝতে পারি, তুমি বহুদূর যাবে। তোমার পড়াশোনা ও জানার পরিধিও অনেক। তোমার শাণিত কথা শুনে আনন্দ লাভ করি। কিন্তু তোমার মনোসংযোগের অভাব রয়েছে। এখানে উন্নতি করতে পারলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। বিকেলে অমুকের সাথে এসো।’
বিকেলেই অমুক এসে হাজির। আমারই এক বন্ধু। বলল, ‘চল, খুব ভাল লাগবে।’
পাশের ইউনিয়নের এক ছাপড়া ঘরে গিয়ে দেখি ওই শিক্ষক বসে আছেন। গোল হয়ে আছেন আরো পনের/ষোল জন। আমাকে দেখে খুব খুশি হলেন, পাশে বসালেন।
বুঝলাম পাটকাঠির বেড়ার ঘরটি আমাদের বাজারের ইঁদুর মারার এক ওষুধ বিক্রেতার। ঘরের এক কোণে তার স্ত্রী দু/তিনটি কন্যা-শিশু নিয়ে চুপটি করে বসে আছেন। বাচ্চাদের চোখগুলো ভীতসন্ত্রস্ত! আমার আতঙ্কিত ইঁদুরের চোখের কথাই মনে পড়লো। বৃত্তের মাঝখানে বসে একজন বহু কারুকাজ করে নারকেলের ছোবড়া ছিড়ছিল। তা দিয়ে কয়েকটি টেবিল-টেনিস বলের মতো ডিম বানালেন। কাচি দিয়ে সূক্ষ্মভাবে কাটছেন শুকনো পাতার দলা। অনুমান করলাম ওগুলো গঞ্জিকার পাতা। ডিমে আগুন ধরিয়ে কলকে সাজালেন যাকে ওরা বলে- বাঁশি সাজানো। বাঁশি সাজানো হয়ে গেলে ওই শিক্ষক কল্কে নিজের হাতে নিয়ে, টান দিতে দিলেন তার ডানে বসা একজন ক্ষমতাশালী ব্যক্তিকে। এরপর নিজে টান দিয়ে আমার দিকে কলকে বাড়িয়ে বললেন, ‘টান দাও! তোমার মনোসংযোগ বাড়বে’!
আমি হতভম্ব হয়ে বললাম, ‘দুঃখিত! আমি গাজা খাই না।
ওনি বললেন, ‘আমাদের সাথে চলতে হলে খেতে হবে।
আমি বললাম, ‘আপনাদের সাথে চলতে চাই না’। আমি উঠে দাঁড়ালাম এবং বাড়ি চলে এলাম।
ওই শিক্ষকের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়নি। একদিন দেখলাম আমাদের পাশের গ্রামের আরেক মেধাবী ছাত্রকে, আমাকে বলা সেই কথাগুলোই বলছেন। শেষে বললেন, ‘তোমার মনোসংযোগ বাড়াতে হবে, দমের সাধন করতে হবে’। বেশ কিছুদিন পরে জানলাম সেই মেধাবী ছেলেটি উচ্ছন্নে গেছে দমের সাধন করতে গিয়ে।


আমাকে একদিন বললেন, ‘তুমি ছাড়া আমার কোন টার্গেটই মিস হয়নি। এলাকার প্রত্যেকটি প্রভাবশালী পরিবারের মধ্যেই পরিকল্পিত ভাবে মাদক ঢুকিয়েছি। প্রভাবশালী পরিবারের কেউই আমাকে কিছু বলতে পারে না। বললে ওই পরিবারে থাকা আমার শিষ্যরাই আমাকে রক্ষা করবে। আবার আমাকে কিছু বললে, আমি তার পরিবারের দিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিব। অমুক অমুক নেতার পরিবারেও ঢুকিয়ে দিয়েছি। তোমার এক মেধাবী বন্ধু একদিন আমার সাথে বেয়াদবী করেছিল। তাকে ধরিয়ে দিয়েছি। এখন আমার পেছনে পেছনে ঘুরে।’
আমি ওই বন্ধুর কাছে গিয়ে ফাঁস করে দিলাম, ‘তোমাকে ওই শিক্ষক পরিকল্পিত ভাবে মাদকাসক্ত করেছে। তুমি নাকি তার সাথে বেয়াদবী করেছিলে। এখন পিছে পিছে ঘুরো!
আমার বন্ধু বলল, ‘আমি সবই জানি। তবে আমি ফাঁদে পড়ে গিয়েছি। এখন আর কোন উপায় নেই!
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×