somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

ভাস্কর্যই আমাদের প্রধান সমস্যা?

০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে হাজার রকমের সমস্যা৷ সীমাহীন ঘুষ-দুর্নীতি চলছে- আপত্তি নেই! বলাৎকার-ধর্ষণ চলছে- আপত্তি নেই! মাদক-সন্ত্রাস চলছে আপত্তি নেই! ভোট-অধিকার ডাকাতি চলছে- আপত্তি নেই! মোল্লাতন্ত্র এসব অনৈসলামিক কর্মকাণ্ড নিয়ে কথা বলে না৷ এসব বিষয় দেশকে মারাত্মক ক্ষতি করছে একই সাথে এদেশে মুসলিমদেরও ক্ষতি করছে৷ অথচ এ সবের বিরুদ্ধে ইসলামপন্থী দলগুলো কথা বলতে চায় না৷ ঘুষ থেকে মাদক অনেক দিক থেকেই অনেকের সুবিধা আসে তাই আপত্তি নেই৷


সৌন্দর্য বর্ধন ও ইতিহাস-ঐতিহ্য-ব্যক্তিত্বকে তুলে ধরতে ভাস্কর্য নির্মাণ করা হয়৷ সেই ভাস্কর্য কি করে প্রধান সমস্যা হয়ে উঠে? যখন গার্মেন্টস শ্রমিকরা পৃথিবীর সর্বনিম্ন বেতন পাচ্ছে, জীবনের নিরাপত্তা নেই, হাজারো নারী নিপীড়নের শিকার হচ্ছে, ক্রস-ফায়ারে খুন হচ্ছে গুম হচ্ছে, শিক্ষার মান ডুবে যাচ্ছে, বাক স্বাধীনতা সীমিত হয়ে যাচ্ছে৷ মুসলিমদের মাথা উঁচু রাখতে হলে এসব কথা বলতে হবে৷ গবেষণার সুযোগের কথা বলতে হবে, চাঁদাবাজি বন্ধের কথা বলতে হবে, চাকরি পেতে ঘুষ বন্ধের কথা বলতে হবে, মেধা ও অর্থ পাচার বন্ধের কথা বলতে হবে৷


অথচ আজ মনে হচ্ছে ভাস্কর্যই ইসলামের একমাত্র শত্রু! ভাস্কর্য বন্ধ হলেই মুসলিমরা শনৈ শনৈ উন্নতি করবে! সত্যি সেলুকাস! বিচিত্র এ দেশ! আমাদের অসচেতনতার সুযোগ নিয়ে ধর্ম ব্যবসায়ীরা আমাদের আরো ভুল পথে নিতে চাচ্ছে৷ তাইতো দেখি বিভিন্ন দেশে ছাগলের ভাস্কর্য থাকলেও ছাগুদের ভাস্কর্য নেই৷ ভাস্কর্যকে সামনে নিয়ে আসা যতটা ধর্মীয় তার চেয়ে বেশি রাজনৈতিক সেটাই বুঝতে হবে৷ মূল সমস্যাগুলো থেকে নাগরিকদের দৃষ্টি সরিয়ে ভাস্কর্যকে প্রধান ইস্যু বানানো হয় মূর্খতা না হয় গভীর ষড়যন্ত্র৷ সমস্ত গুরুত্বপূর্ণ ইস্যুকে সরিয়ে দিয়ে- ভাস্কর্য হঠাওকে সামনে নিয়ে আসার মানে কি? দৃষ্টি সরিয়ে দেয়া? মুসলিমদের প্রধান সমস্যা হিসেবে ভাস্কর্যকে চিহ্নিত করারই বা মানে কি?


স্বাধীনতার মাসে ভাস্কর্য ভাঙ্গার নামে কি ওরা আমাদের স্মৃতিসৌধ ভাঙ্গতে চায়? শহীদ মিনার? শহীদ মিনারেতো একজন মা আর তার সন্তানদেরই প্রতিকৃতি! তাহলে! আমাদের মসজিদের মিনারের বা গম্বুজের উপরে চাঁদ-তারার ভাস্কর্য কি ভাঙ্গার তালিকায় রেখেছে তারা? ওরা কি বুঝে ওরা সব ভাস্কর্য ভাঙ্গতে চাইলে ওটাও তার মধ্যেই পড়ে।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪২
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×