somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মুজিব রহমান
সমাজ বদলাতে হবে। অনবরত কথা বলা ছাড়া এ বদ্ধ সমাজ বদলাবে না। প্রগতিশীল সকল মানুষ যদি একসাথ কথা বলতো তবে দ্রুতই সমাজ বদলে যেতো। আমি ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে, নারী নিপীড়নের বিরুদ্ধে অনবরত বলতে চ

সব ভাস্কর্য ভাঙ্গলে শহীদ মিনার ও স্মৃতিসৌধের কি হবে?

০৩ রা ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন বলা হচ্ছে- শুধু বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের নয় দেশ থেকে সব ভাস্কর্যই ভাঙ্গা হবে। এর মানে বুঝতে আমাদের অসুবিধা হয় না। এটা স্পষ্ট হয়ে উঠে এই বক্তব্যের নেপথ্যের উদ্দেশ্য। ভাষাআন্দোলন ও স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তির ডিসেম্বর এলে আর কষ্টের সীমা থাকে না। ডিসেম্বর পেরুলেই জানুয়ারীর পরে আসে ফেব্রুয়ারি এর পরেই মার্চ। কষ্টগুলো ভীষণ থেকে ভীষণতম হয়ে উঠে। এ সময়ে যখন দেশের কোটি কোটি মানুষ স্মরণ করে ভাষা শহীদদের এবং একাত্তরের স্বাধীনতার জন্য আত্মোৎসগীকৃত প্রাণকে তখন তাদের সকল রোষ গিয়ে পড়ে ঐ ইট-পাথরের ভাস্কর্যের উপর। তারা মনে করে ভাস্কর্য না থাকলে মানুষ শ্রদ্ধা জানানোর জায়গা পাবে না, ফুল দেয়ার সুযোগ পাবে না। কিন্তু শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভাঙ্গার কথাতো সরাসরি বলা যায় না তাই তারা নিয়েছে ভিন্ন কৌশল। যে গভীর ষড়যন্ত্রের কথা আমরা বলছিলাম তাদের শেষ বক্তব্যে উঠে এসেছে সে কথাই। সমস্ত ভাস্কর্যই তারা ভাঙ্গতে চায়- শহীদ মিনার ও স্মৃতিসৌধতো সমস্তর বাইরে নয়।

মাঝের মিনারটি আনতমস্তকে স্নেহময়ী মাতা এবং ছোট অবয়ব চারটিকে সন্তান ধরেই শহীদ মিনার তৈরি করা হয়েছে। যেহেতু একজন নারী ও তার চার সন্তানের বিমূর্ত প্রতিকৃতি তাই তারা এটাকে ছাড়বে কেন? তাদের আন্দোলনটাইতো এটি ভাঙ্গার জন্য। বায়ান্ন ও একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতেই তারা শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভাঙ্গতে চান- এটা বুঝতে না পারার কিছু নেই। স্মৃতিসৌধও একাত্তরের শহীদদের স্মরণে নির্মিত একটি স্মারক ভাস্কর্য। দুটির সাথেই সম্পর্ক রয়েছে মানুষের তথা শহীদদের। এই ভাস্কর্য দুটি ভাঙ্গার স্বপ্ন সুদীর্ঘকাল দেখে আসছে তারা। আজ আরো কাছে চলে এসেছে। সারা দেশ থেকে যদি সকল শহীদ মিনার ও স্মৃতিসৌধ ভেঙ্গে ফেলতে পারে তাহলে মানুষ ভাষা-বিরোধী ও স্বাধীনতা-বিরোধীদের ঘৃণ্য কর্মকাণ্ডের কথা স্মরণ করার সুযোগ পাবে না। মানুষকে ভুলিয়ে দিতে পারবে ভাষা আন্দোলনের কথা, স্বাধীনতা সংগ্রামের কথা।

তারা দীর্ঘকাল বলে আসছিল- শহীদ মিনারে ফুল দেয়ার বিরুদ্ধে। তাদের কথা মানুষ পাত্তা দেয়নি। মানুষ বিজয় দিবস, ভাষা দিবস ও স্বাধীনতা দিবস এলেই ছুটে যায় শহীদ মিনারে, স্মৃতি সৌধে ফুল হাতে। তাদের মনোবাসনা পূর্ণ হয় না। তারা যদি সফল হয় তবে তাদের মূল লক্ষ্য পূরণ করবেই। সেই সাথে দেশ হয়ে উঠবে আইএস অথবা আফগানিস্তানের মতো। ধ্বংসস্তূপ, বর্বরতা, নৃশংসতা, অমানবিকতা ছাড়া আর কিছু থাকবে না। সমস্ত মানবিক দিক, সমস্ত সুকুমার বৃত্তি, সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড শেষ হয়ে, হয়ে উঠবে বিরাণভূমি। শেষ হবে পাখিদের গান, শিশুদের হাসি, তারুণ্যের উল্লাস। বলাৎকার হবে জাতীয় ক্রীড়া, খুন হবে উৎসব, তলোয়ারের ঝনঝন হবে জাতীয় সংগীত।

এখনই কথা বলুন! নইলে এমন দিন আসবে যখন কথা বলার কথা ভাবতেও পারবেন না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৩৮
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×