somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাস্তায় শুয়ে রাত কাটালেন কেজরিওয়াল

২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেলভবনের বাইরে রাস্তায় মাদুরের ওপর কম্বল জড়িয়ে রাত কাটান কেজরিওয়াল। ছবি: সৌজন্যে এনডিটিভিদিল্লি গেটের কাছে রেলভবনের বাইরে রাস্তায় ঘুমিয়ে রাত কাটালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ছয়জন মন্ত্রী ও আম আদমি পার্টির প্রায় ২০০ জন কর্মী। আজ মঙ্গলবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুখমন্ত্রী প্রচণ্ড শীতে রাস্তার পাশে একটি মাদুরের ওপর কম্বল জড়িয়ে ঘুমিয়ে রাত কাটান। পাশেই ছিল তাঁর নীল ওয়াগন আর। চার দিন পর প্রজাতন্ত্র দিবস। আর এই দিবসকে সামনে রেখে ওই এলাকায় নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। এর মধ্যে মুখ্যমন্ত্রীসহ অন্যদের নিরাপত্তার বিষয়টি পুলিশের জন্য বিরাট ঝক্কি হয়ে দাঁড়াবে।

শুধু কেজরিয়াল নয়, ধরনাতে অংশ নেওয়া আম আদমি পার্টির স্বেচ্ছাসেবীরাও রাস্তায় ঘুমিয়ে রাত কাটান। ছবি: সৌজন্যে এনডিটিভিপাঁচজন পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্তের দাবিতে কেজরিওয়াল ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা গতকাল সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের সামনে ধরনা দিয়ে বসতে গেলে পুলিশ তাঁদের বাধা দেয়। জারি করা হয় ১৪৪ ধারা। সমর্থকদের রুখতে ওই এলাকার অন্তত পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে একটু দূরে রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি (ধরনা) শুরু করেন কেজরিওয়ালসহ দিল্লির সব মন্ত্রী।

সেখান থেকে আগামী ১০ দিন সরকার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কেজরিওয়ালের সরকার অভিযোগ করেছে, দিল্লির পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী অসত্। তাই পুলিশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে তিনি নারাজ।

প্রতিবেদনে আরও জানানো হয়, ৪৫ বছর বয়সী এই নেতার শরীর ভালো নেই। এর মধ্যে গতকাল বিক্ষোভের সময় তাঁকে কয়েকবার কাশতে দেখা গেছে।

মধ্যরাতের একটু আগে তিনি ঘুমিয়ে পড়েন। এ সময় আম আদমি পার্টির স্বেচ্ছাসেবীরা তাঁর চারপাশে এক বেষ্টনী তৈরি করে রাখেন। কেউ ঘুমন্ত মুখ্যমন্ত্রীর কাছে এগিয়ে এলেই একজন স্বেচ্ছাসেবী তাঁদের সরিয়ে দিচ্ছিলেন। কেউ রাস্তায় ঘুমিয়ে থাকা এই মুখ্যমন্ত্রীর ছবি তুলতে গেলে ওই স্বেচ্ছাসেবী বলছিলেন, দয়া করে কেউ ক্যামেরার লাইট জ্বালবেন না। তিনি বিরক্ত হতে পারেন।’

কেজরিওয়াল যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন দলের স্বেচ্ছাসেবীরা দেশাত্মবোধক গান ও জাতীয় পতাকা উড়িয়ে স্লোগান দেন। কেউ কেউ প্রচণ্ড শীতের মধ্যে আগুন জ্বেলে এর চারপাশে বসে আন্দোলন নিয়ে ব্যাপক আলোচনা করেন।

ভোর পাঁচটা ২০ মিনিটে জেগে যান দিল্লির মুখ্যমন্ত্রী। সবাইকে শুভ সকাল জানিয়ে সেখানে থাকা সাংবাদিকদের সামনেই কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দিল্লিতে যখন এত অপরাধ হচ্ছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ধে কীভাবে ঘুমান। তিনি কী স্বৈরশাসক? এটা কোনো মুদি দোকান নয় যে আমরা তাঁর সঙ্গে দর-কষাকষি করব।’

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×