somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যাপ্টেন মাশরাফি

১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের একটা বড় অভাবের কথা বলি ।
.
আইভরি কোস্ট – পুরো একটা দেশের সব কিশোর-তরুণ দ্রগবা হতে চায় । পেটে ভাত নাই, পায়ে জুতা নাই – কিন্তু চোখে স্বপ্ন আছে, সামনে একজন রোল মডেল আছে – দিদিয়ের দ্রগবা ।
.
একজন শচিন ছিলো তাই ভারতের সব কিশোর আজকে ব্যাটসম্যান হতে চায়, পাকিস্তানের অলিতে গলিতে তরুণেরা ওয়াসিম আকরামকে সামনে রেখে বোলিং করে । পর্তুগালে রোনালদোকে ঈশ্বর মানে, আর্জেন্টিনায় মাতম নামে মেসির অবসরে ।
.
আর আমি চারপাশে চোর দেখি । হাজার হাজার চোর, লক্ষ লক্ষ চোর ।
.
আমাদের একটা রোল মডেলের বড় অভাব।
.
এই অভাবের অন্ধকারে আমাদের একমাত্র জ্বলজ্বলে নক্ষত্র – মাশরাফি । আমাদের হাজার হাজার অবিশ্বাসের মাঝে একমাত্র বিশ্বাস । আমাদের লক্ষ লক্ষ চোরের মাঝে একজন সাচ্চা দেশপ্রেমিক – যাকে শ্রদ্ধা করি – মন থেকে ।
.
তামিম ইকবালকে উদ্দেশ্য করে মাশরাফি বিন মর্তুজা বলেছিল- রান করতে হবে না, ব্যাটিং কর। রান না করলে মরবি না। এইটা খেলা, জীবন না!
এই একটি কথা তামিম ইকবালের জীবনটাই বদলে দিলো। একসময় যে তামিম ইকবাল ব্যাটিং করতে নামলে সবাই স্কোর বোর্ডের উইকেটের দিকে তাকিয়ে ভাবতো-"এই বুঝি গেল, এই বুঝি গেল!" সেই তামিম ইকবালই একদিন বাংলাদেশের ব্যাটিং ভরসা হবে কে জানতো? হয়তো মাশরাফি ঠিকই জানতো...
.
আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না, কিন্তু মাশরাফি ভাই যখন মাঠে ক্ষতবিক্ষত পা নিয়ে দৌড়ায়, মনে হয় এই লোকটা পতাকা নিয়ে দৌড়াইতেসে । পা ধরে যখন মাঠে পড়ে যায়, পুরো দেশের সব মানুষের মত আমারও চোখে পানি চলে আসে । গলার রগ ফুলায়ে যখন মাশরাফি চিৎকার দেয়, আমারও ইচ্ছা করে মানুষটার পিছনে গিয়া সর্বশক্তিতে একটা চিৎকার দেই ।
.
অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার এডাম গিলক্রিস্ট মাশরাফি সম্পর্কে একবার বলেছিলেন- "অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছেন কয়জন?
খেলার মাঠে বাকী দশজন খেলোয়াড়কে বুকের মাঝে আগলে রেখে সাহস যোগানো মা টাই হলো আমাদের মাশরাফি।
.
মাশরাফি সম্পর্কে মাশরাফির বাবা বলেছিলেন- আমার ছেলে শুধু ৫ ওয়াক্ত নামাজই না, তাহাজ্জুদের নামাজও পরে। আল্লাহর রহমতে ওর কোনো বাজে অভ্যাস নেই। ছেলে ইয়াং ছিল, আই সি এল খেলার জন্য ১৬ কোটি টাকা সাধলো, ছেলে বলল-"দেশের জন্য খেলে গরিব থাকলেও খুশি আমি!" পায়ে খুব ব্যাথা, কাউকে বুঝতে দেয় না, লুকিয়ে লুকিয়ে পেইন কিলার খেয়ে খেলতে নামে। ও খুব ইমোশনাল, বাংলাদেশ হারলে একা একা কাঁদে...
সবার মাঝে সাহস যোগানো মানুষটি দল হেরে গেলে লুকিয়ে লুকিয়ে কাঁদে। যাতে অন্যরা মনোবল না হারায়। জগতে লুকিয়ে কান্না করার চেয়ে বড় কষ্ট বোধহয় আর নেই...
.
আজ থেকে পঞ্চাশ বছর পরে, বাংলাদেশে একদল তরুণ আসবে । ক্রিকেটে, শিক্ষায় , গানে , সিনেমায় – সবকিছুতে তারা নেতৃত্ব দিবে পৃথিবীকে । আর তাদের রোল মডেল হবে অদ্ভুদ এক মানুষ । একজন নেতা । যে অপারেশনে ক্ষতবিক্ষত পা নিয়ে দৌড়াতো , দেশের জন্য । একটা জেনারেশনকে যে মানুষটা একলাইনে দাড়া করাইতে পারসিলো । আমরা যদি বেঁচে থাকি, গল্প শোনাবে পরবর্তী প্রজন্মকে – আমরা বেঁচেছিলাম মাশরাফি বিন মর্তুজার সময়ে ।
.
.
.
.
" ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন !!"

সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×