somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

পথিক৬৫
নিজেকে ভাল মানুষ হিসেবে গড়ে তোল পৃথিবী তোমার জন্য ভাল কিছু নিয়ে অপেক্ষা করছে।তবে ঠিক ততটুকুই তোমাকে সে দিবে যতটুকু তুমি নিজেকে গড়েছ।

আছিয়া বিবি আর পাকিস্তানের সমাজ!

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১৬ UNMUN এর একটা ডিবেটে অংশ নিয়েছিলাম। সেখানে আমি "UN WOMEN" কমিটিতে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিলাম। ২ দিন চলছিল এই বিতর্ক। কমিটির সেটা বক্তাও হয়েছিলাম। সেই সেরা বক্তা হওয়ার জন্য আসলে শুরুতে পাকিস্তানকে সামনে রেখে দক্ষিন এশিয়ার দেশগুলোতে নারীদের অবস্থান এবং সামাজিক মর্যাদা নিয়ে বেশ অধ্যয়ন করতে হয়েছিল।


সেখানে পেয়েছিলাম নানান নতুন নতুন অজানা সব তথ্য। তথ্য প্রাপ্তির বিবেচনায় ভাল লাগলেও তথ্যে বিষয়বস্তু আসলে মোটেই আনন্দদায়ক ছিল না। বিশেষ করে পাকিস্তানের প্রেক্ষাপটে ধর্মের নাম দিয়ে মেয়েদের সামাজিক ভাবে এক হেনস্থা করা হয়ে থাকে যার সাথে ধর্মের বিন্দুমাত্র কোন সম্পর্ক নেই। মেয়ে অনেক শিক্ষিতা এটা যেমন অনেক সময় মেয়েটিকে সমাজের আর ৫টি মেয়ের থেকে আলাদা করে তেমনি আবার এর জন্যও তাকে বিদ্রুপের শিকার হতে হয়। আর বিবাহের ক্ষেত্রে তো মেয়েটি নিতান্তই একটি পন্য। মেয়েটিকে বিশ্ববিদ্যালয় অব্দি পাঠাতে মেয়েটি তার বাবার সব কিছু বিক্রি করে দিলেও বিয়ে দেয়ার সময়ে যৌতুক দিতে না পারায় কোন শিক্ষিত ছেলেও তাকে বিবাহ করে না। ছেলেটি চাইলেই তার সমাজ এটা হতে দেয় না। এক্ষেত্রে মেয়েটিকে হতে হয় কারো ২য় স্ত্রী কিংবা তার অবস্থানের থেকে অনেক ছোট কাউকে বিয়ে করতে হয়; যে কিনা আবার এই মেয়েটির উপরই নির্ভর করে চলে। এগুলো বানিয়ে বলছি না। এই ঘটনার স্বীকার মেয়েদের নিজ মুখ থেকে সাক্ষাতকার নিয়েই বলছি। আর তারাও এটাকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছেন।
আমার পরিচিত একজন বন্ধু আছে। ইস্তানবুলে থাকে। পিএইচডি'র ছাত্রী। মজা করে জানতে চেয়েছিলাম তুমি কবে বিয়ে করবে। সে কোন কথা লুকায় নাই। সব কিছু খুলেই বলছিলেন এভাবে যে, "আসলে পাকিস্তান আমার কোয়ালিটি দেখে না কিন্তু তাঁদের চাহিদার কোয়ান্টিটি আমার বা আমার বাবার কাছে নেই। সেই সাথে এখনও বয়স তো প্রায় ২৮"। হেঁসে বলছিলেন, "আসলে ১৮ পেলে ২৮ কেন বিয়ে করবে ছেলেরা" তবে তার এই বলা থেকে এক চাপা কষ্ট বের হয়ে আসছিল ছিল।

এবার ফিরে যাই আসিয়া বিবির কথায়। ধর্ম মতে সে একজন খ্রিস্টান। ২০০৯ সালে মুসলিম মেয়েদের সাথে ফল কুড়াতে গিয়েছিলেন। তার পানির পিপাসা লেগেছিল। মুসলিম মেয়েদের পানির পাত্র থেকে সে এককাপ পানি পান করেছিলেন। মুসলিম মেয়েরা এতে ক্ষেপে যান। সাধারনত বাঙালি হিন্দু পরিবারে যা দেখা যায়, "ছোয়া লাগে"। সেই মুসলিম মেয়েরা ঠিক এই শব্দই ব্যবহার করেছিলেন। "তুই খ্রিস্টান। আমাদের পাত্রের পানি খেলি খেয়েছ এখন আমরা পানি পাব কোথায়। তুই তো মুসলিম না"।
এবার ভেবে দেখেন তাঁদের ইসলামী জ্ঞান। আহালে বাইতের একটা গ্রুপের বিশ্বাসী এই আসিয়া। সামান্য পানি পানের জন্য তাকে মারধর শুরু করা হল। যদিও তারা বলেছে, "আগে আমাদের নবীকে অপমান করেছে এর পর আমরা মেরেছি"। তাকে সবাই মিলে মেরে পুলিশের কাছে তুলে দিল।
তাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, সে তার অন্যায় সাথে সাথে মেনে নেয়। সেই ফলের বাগান থেকে মামলা আসিয়াকে নিয়ে যাচ্ছিল ফাঁসির মঞ্চ অব্দি। তবে ১০ বছর পর সুপ্রিম কোর্ট তাকে সাজা মাফ করে দেয়। নির্দোষ প্রমানিত হয় আসিয়া। এর মাঝে প্রায় ১০ বছর সে জেলে কাটিয়েছে।
কিন্তু এর পরেও সে এখনও নারীকে পন্য বানানো সেই পাকিস্তানী সমাজ থেকে মুক্তি পাচ্ছে না। তার পরিবার পালিয়ে বেরাচ্ছে। আসিয়ার একমাত্র মেয়েটি তার মাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। কিন্তু ইসলামের দোহাই দিয়ে পাকিস্তানী সমাজ তাকে মুক্তি দিচ্ছে না। চার দেয়ালের বন্দী খানা থেকে সে এখন খোলা আকাশের বন্দি খানায়। তার আইনজীবিও হুমকিতে দেশ থেকে পালিয়েছেন।

ইসলামের প্রাক্টিক্যাল দাওয়াত তারা এভাবে বিশ্বের কাছে পৌছে দিচ্ছে। আর এটা থেকে ভয় পেলে আবার ইসলাম ফোবিয়া পশ্চিমাদের সৃষ্টী। এমন কিছু আসলে ইসলামে নেই। বলে তাঁদেরই দোষারোপ করে। আসলে এই ভয় সৃষ্টির পেছনে যে আমাদের নিজেদের ধর্ম নিয়ে নিজ নিজ ব্যাখ্যা দায়ী, আমরা যে আসলে তাঁদের কাছে ইসলাম তার সঠিক ম্যাছেজ পৌছাতে পারি নাই সেটা আমরা মেনে নিতে রাজি না।।
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৪
১৪টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×