মধ্যবয়স সম্পর্কে মন্তব্য করতে যেয়ে আব্রাহাম লিংকন বলেছিলেন – মধ্যবয়স একজন মানুষের জীবনে কয়েকটি বছরমাত্র নয় বরং সমস্ত বয়সের মধ্যে ওইটুকুই তার আসল জীবন। মধ্যবয়সের গননা ঠিক কবে থেকে শুরু করতে হবে তা নিয়ে কঠিন-কঠোর কোন আইন করা নেই তবে আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারনত আটত্রিশ বা চল্লিশের পর থেকেই মধ্যবয়সী ধরা হয়। কর্মজীবনে মধ্যবয়স সবচাইতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেবার বয়স – সবচেয়ে দায়িত্বশীল হবার বয়স – স্থিতধী থাকার বয়স। আব্রাহাম লিংকনের মত অনুযায়ী অন্তত কর্মক্ষেত্রে মধ্যবয়স প্রকৃত অর্থেই আসল জীবন। আর এই আসল জীবনের ঘোড়দৌড়ে এগিয়ে থাকার তাড়না সবার – আর এই তাড়না থেকেই যাপিত জীবনের প্রতিকুল পরিস্থিতির সাথে মানিয়ে নেবার জন্য মানুষের দেহ ও মনে যে পরিবর্তন ঘটে সেটাকে এক কথায় বলা যায় স্ট্রেস (stress) বা মানসিক চাপ। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোন হুমকি বা চ্যালেঞ্জের সংগে খাপ খাইয়ে নেবার সময় আমাদের মন ও শরীরের স্বাভাবিক গতি ব্যহত হওয়াটাই স্ট্রেস। স্ট্রেস যখন আমাদের প্রতিকুল পরিবেশকে মোকাবেলা করে তুলতে সাহায্য করে তখন তাকে বলা হয় ইউস্ট্রেস (eustress) আর যখন তা খারাপভাবে আমাদের দেহ ও মনে প্রভাব ফেলে তখন তাকে বলা হয় ডিস্ট্রেস (distress)। তবে সাধারনত আমরা খারাপ ধরণের মানসিক চাপকে স্ট্রেসস বলে থাকি। স্ট্রেস হলে আমাদের দেহের বিভিন্ন স্ট্রেসর হরমোন (এড্রিনালিন, নরএড্রিনালিন) এর পরিমানগত তারতম্য দেখা দেয়, পরিবর্তন ঘটে নিউরোট্রান্সমিটারে – যার প্রভাব পড়ে দেহ ও মনে। স্ট্রেসের সময় আমাদের হৃৎপিন্ডের গতি ও রক্তচাপ বেড়ে যায় (প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করার জন্য মাংস্পেশি, মস্তিষ্ক ও হৃৎপিন্ডে বেশি রক্ত সরবরাহ করার জন্য), শ্বাস প্রশ্বাসের গতি বৃদ্ধি পায় (শরীরে বেশী অক্সিজেন নেবার জন্য), মাংসপেশি দৃঢ হয়ে উঠে (প্রতি আক্রমণ ঠেকানো বা আক্রমণ করার জন্য), মানসিক সতর্কাবস্থা বেড়ে যায়, এমনকি আসন্ন বিপদে রক্তক্ষরণ হতে পারে এ আশংকায় রক্তে প্লেটলেট সহ রক্ত জমাট বাধার উপাদানগুলো বৃদ্ধি পায়। এক কথায় স্ট্রেস অবস্থাকে বলা হয় “ফাইট অর ফ্লাইট রিয়্যাকশন”।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।